রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
গাজীপুরে বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালন শাহজালালে একদিনে চার ফ্লাইটে অভিযান, স্বর্ণ-মদসহ ৪২ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ হৃদরোগ হাসপাতালে আনসারদের তৎপরতায় ছদ্মবেশী মোবাইল চোর আটক মিরপুরে বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ১১৯ জন গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআইভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ চালু ১৮ আগস্ট, উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী মান অভিমান ভুলে লাদাখে রোমান্সে দেব-শুভশ্রী বিভ্রান্তি ও হঠকারিতার রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী সিরাজগঞ্জেএমপি আয়নুল হকের ওপর হামলা,গাড়ি ভাংচুর, আহত ৬ ইঞ্জিনিয়ার আব্দুল মমিনকে খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে গ্রামবাসীর নিরঙ্কুশ সমর্থন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গাজীপুরে বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালন

গাজীপুর প্রতিনিধি: / ২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে গাজীপুর সদর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ভাওয়াল মির্জাপুর বাজারে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে অফিসে এই আয়োজন করা হয়।

আলোচনা অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির আহবায়ক আবু তাহের মুসল্লীর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু বকর সিদ্দিক এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী,ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক মুসল্লী,ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুজিবুর রহমান,পিরুজালী ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বেপারী,সদর উপজেলা যুবদলের আহবায়ক নাজিম সরকার।

এসময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য এমদাদুল হোসেন মুসল্লী,আবুল বাসার,নূরুল আমিন মাস্টার,মিজানুর রহমান খোকন,ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবিন সহ বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং বর্তমান প্রধান মন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের জন্যও দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর