“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে কাজিপুর সদর ইউনিয়ন মৎস্য চাষিদের সাথে মতবিনিময় সভা ও দুপুরে কাজিপুর উপজেলা পরিষদ আদর্শ একাডেমিতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক। মতবিনিময় সভায় অংশ নেয় কেন্দ্রীয় মৎস্যজীবি কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মিন্টু সহ উপজেলা সদর ইউনিয়ন অন্যান্যর ইউনিয়নের মৎস্যজীবি, জেলে সদস্য ও আড়ৎদার।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মতবিনিময় সভায় মৎস্যচাষিদের উদ্বুদ্ধকরণ, সচেতনতামূলক কার্যক্রম ও মৎস্য সম্পদ সংরক্ষণ বিষয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। দুপুরে উপজেলা পরিষদ আদর্শ একাডেমিতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উপজেলা একাডেমি সুপার ভাইজার মোঃ আতিকুর রহমান, সহকারী শিক্ষা অফিসার দিলরুবা খাতুন ও
মৎস্য বিভাগের ক্ষেত্র সহকারী ইসমাইল হোসেন। এতে কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, কাজিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও উপজেলা পরিষদ আদর্শ একাডেমির শিক্ষার্থীরা অংশ নেয়।