বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ
চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট চোর, বাঁচার জন্য ৯৯৯ নম্বরে কল বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড, জরিমানা ২ লাখ এআই দিয়ে চিকিৎসকের কণ্ঠস্বর নকল করে ভুয়া ওষুধ বিক্রি,গ্রেফতার ২ ৪৮ লাখ টাকা উদ্ধার: জেলে বসেই ডাকাতির ছক, জামিনে বেরিয়ে সোয়া কোটি টাকা লুট; মূল হোতা জলিলসহ গ্রেফতার ৩ রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার ৫ রাজশাহীতে অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের নতুন সংগঠন রোমোর আত্মপ্রকাশ রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের ঢামেকে হারিয়ে যাওয়া ৪ বছরের নাদিয়াকে উদ্ধার, বাবার কোলে ফিরিয়ে দিলেন আনসার সদস্য গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক রাজশাহীর হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজধানীতে ফলের আড়তে চাঁদাবাজির সময় হাতেনাতে ১২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ২২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

রাজধানীর তুরাগের কামারপাড়া ফলের আড়তে চাঁদাবাজির অভিযোগে একটি চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অভিযানের সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের ১১ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী।

র‍্যাব জানায়, গত ১৯ আগস্ট তুরাগ থানার কামারপাড়া ফলের আড়তে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চাঁদাবাজির সঙ্গে জড়িত চক্রটির ১২ সদস্যকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেফতার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে র‍্যাব জানতে পারে, চক্রটি প্রতিদিন ফল ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করত। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার ভ্যান, রিকশা ও কাভার্ডভ্যান আটকে রেখে ভয়ভীতি প্রদর্শন করা হতো। অভিযানের সময় চাঁদা হিসেবে আদায় করা ১১ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে র‍্যাব আরও জানান, গত এক মাসে র‍্যাব দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০৪টি অস্ত্র উদ্ধার করেছে। এসব ঘটনায় ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে ৬৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ৩৯টি বিদেশি অস্ত্র রয়েছে।

তিনি বলেন, আইনের শাসন সমুন্নত রাখা, মানবাধিকার রক্ষা, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ চিহ্নিত ও প্রতিরোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাব ভবিষ্যতেও আরও দৃঢ়ভাবে কার্যক্রম পরিচালনা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর