বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ
চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট চোর, বাঁচার জন্য ৯৯৯ নম্বরে কল বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড, জরিমানা ২ লাখ এআই দিয়ে চিকিৎসকের কণ্ঠস্বর নকল করে ভুয়া ওষুধ বিক্রি,গ্রেফতার ২ ৪৮ লাখ টাকা উদ্ধার: জেলে বসেই ডাকাতির ছক, জামিনে বেরিয়ে সোয়া কোটি টাকা লুট; মূল হোতা জলিলসহ গ্রেফতার ৩ রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার ৫ রাজশাহীতে অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের নতুন সংগঠন রোমোর আত্মপ্রকাশ রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের ঢামেকে হারিয়ে যাওয়া ৪ বছরের নাদিয়াকে উদ্ধার, বাবার কোলে ফিরিয়ে দিলেন আনসার সদস্য গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক রাজশাহীর হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহীতে অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের নতুন সংগঠন রোমোর আত্মপ্রকাশ

অনলাইন ডেস্ক: / ৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

রাজশাহীতে কর্মরত অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের নিয়ে নতুন সংগঠন ‘রিপোর্টার্স অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া অর্গানাইজেশন (রোমো) আত্মপ্রকাশ করেছে। সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য সাত সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে নগরীর একটি কনফারেন্স রুমে রাজশাহীতে কর্মরত অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন দৈনিক মানবকণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার মোঃ হুজাইফা।
নবগঠিত আহ্বায়ক কমিটিতে মোঃ হুজাইফাকে আহ্বায়ক এবং বাংলাদেশ টাইমসের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. তুহিন আলীকে সদস্য সচিব করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার নাঈম হোসেন ও মিরর নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার সালমান হোসেনকে।

কমিটির সদস্যরা হলেন-দৈনিক গণজাগরণের মাল্টিমিডিয়া রিপোর্টার শামীম রহমান, ডেইলি সিটিজেন ভয়েসের মাল্টিমিডিয়া রিপোর্টার জোবায়ের আলী এবং আরসি নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার তুরিন আলম।
সভায় রাজশাহীতে কর্মরত অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত বিভিন্ন বিষয়, পারস্পরিক সহযোগিতা এবং সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। এ সময় পেশাগত মানোন্নয়ন, সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদার এবং সংগঠনের কার্যক্রম গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত সাংবাদিকরা।
সভায় রোমোর ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। সাংবাদিকদের মতামতের ভিত্তিতে আগামী তিন মাসের মধ্যে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, রাজশাহীতে কর্মরত অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সাংবাদিকতার ক্ষেত্রে একটি কার্যকর ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যেই রোমোর যাত্রা শুরু হয়েছে।#

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর