বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
শেরপুরে গোপনে স্কুল কমিটি গঠন ও শিক্ষিকার স্বামীর হস্তক্ষেপর অভিযোগ বিদেশ থেকে নিয়ন্ত্রিত অনলাইন জুয়া সাইটের অ্যাডমিনসহ গ্রেফতার ২ চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট চোর, বাঁচার জন্য ৯৯৯ নম্বরে কল বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড, জরিমানা ২ লাখ এআই দিয়ে চিকিৎসকের কণ্ঠস্বর নকল করে ভুয়া ওষুধ বিক্রি,গ্রেফতার ২ ৪৮ লাখ টাকা উদ্ধার: জেলে বসেই ডাকাতির ছক, জামিনে বেরিয়ে সোয়া কোটি টাকা লুট; মূল হোতা জলিলসহ গ্রেফতার ৩ রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার ৫ রাজশাহীতে অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের নতুন সংগঠন রোমোর আত্মপ্রকাশ রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের ঢামেকে হারিয়ে যাওয়া ৪ বছরের নাদিয়াকে উদ্ধার, বাবার কোলে ফিরিয়ে দিলেন আনসার সদস্য
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার ৫

রাজশাহী প্রতিনিধি : / ৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৩২ পিস ইয়াবা, ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৮ হাজার ৫০ টাকা জব্দ করা হয়। এ ছাড়া এক সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে।

বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) গাজিউর রহমান। তিনি বলেন, মঙ্গলবার (১৮ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে পবা থানা পুলিশ নওহাটা ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালায়। এ সময় দুয়ারি গ্রামের আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু (ছদ্মনাম) মোঃ খালেক সাইফকে (১৭) ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ গ্রেফতার করা হয়। এ সময় বাগসারা দক্ষিণপাড়া গ্রামের মোঃ কইমুদ্দিনের ছেলে মোঃ রতনকে (২৮) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খালেকের কাছ থেকে পুলিশ জানতে পারে, রতন দীর্ঘদিন ধরে তার সহযোগী হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

একই রাতে দেড়টার দিকে বোয়ালিয়া থানার শিরোইল পুলিশ ফাঁড়ির সদস্যরা মথুরডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে শাহমখদুম থানার পবা নতুনপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মোঃ রহিদুল ইসলাম শাহরিয়ারকে (২৫) ১৫ পিস ইয়াবা ট্যাবলেট-সহ গ্রেফতার করেন। এদিকে রাত ৯টার দিকে কাটাখালী পুলিশ ফাঁড়ির সদস্যরা হাজরাপুকুর আদর্শ কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে একই গ্রামের মোঃ আব্দুল সাত্তারের ছেলে মোঃ আরমান হোসেনকে (৩০) ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ গ্রেফতার করেন।

অন্যদিকে রাত সাড়ে ১১টার দিকে বোয়ালিয়া থানার কয়েরদাড়া বিলপাড়া গ্রামের মোঃ রবিউল ইসলামের ছেলে মোঃ রতনের (৩০) বসতবাড়িতে অভিযান চালিয়ে রতন ও উপশহর গ্রামের মৃত আলমগীরের ছেলে মোঃ আব্দুল ওয়াহেদকে (৩৮) ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১৮ হাজার ৫০ টাকা গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক রতনকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।#

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর