শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সর্বশেষ
আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, স্বামীর নিরাপত্তা নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন স্ত্রী ‘যুদ্ধবিরতি’র পরও গাজায় ১৪ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা পশ্চিম তীরের হেবরনে ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেফতার ১৩৩ এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি নানা আয়োজনে বাংলাদেশ মেইল ২৪-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আত্মহত্যা ঠেকাতে অভিনব উদ্যোগ, বিশ্ববিদ্যালয় হোস্টেলে বিশেষ ফ্যান শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৬৮৪ নতুন দামে আজকের স্বর্ণের ভরি কত?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে ১০ম দিনের আপিল শুনানি শুরু

অনলাইন ডেস্ক: / ১৭১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ১০ম দিনের আপিল শুনানি শুরু হয়েছে।

আজ প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি চলছে।

এর আগে বৃহস্পতিবার (০৬ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি চলে। ওইদিন শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

এর আগে বুধবারও প্রায় দেড় ঘণ্টা ধরে শুনানি করেন তিনি। শুনানিতে অ্যার্টনি জেনারেল বলেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া রায় বহাল থাকা উচিৎ হবে না। রায় পরিবর্তন করে সাবেক প্রধান বিচারপতির খায়রুল হক দণ্ডনীয় অপরাধ করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি।

এরপর ড. বদিউল আলম মজুমদারসহ ৫ জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর