শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ২৩৮৫ মামলা নিষ্পত্তি

অনলাইন ডেস্ক: / ৩৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের অধীনে সরকারি খরচায় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৩৮৫টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ সেবার মধ্যে সরকারি খরচায় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ২,৩৮৫টি, ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২ লাখ ৪০ হাজার ৪৭৫ টি এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৮২৫টি মামলা নিষ্পত্তি হয়েছে।

আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীদের বিনা খরচে আইনি সহায়তা দিতে প্রণীত ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে। সংস্থাটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীন একটি সরকার নিয়ন্ত্রিত সেবা সংস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর