বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৮

রাজশাহী প্রতিনিধি : / ১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে মোট ১৪৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ২০ হাজার ৫৩০ টাকা এবং পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।
তিনি জানায়, বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পীর সাহেবপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ৮৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির ৪ হাজার ৭০০ টাকা এবং মাদক সরবরাহে ব্যবহৃত দুটি মোবাইল ফোনসহ মোঃ ফটিক সরকারের ছেলে মোঃ ফরহাদ আলী ওরফে পারভেজ (২৫) এবং গোলজারবাগ গুড়িপাড়া গ্রামের মোঃ বাবুর ছেলে মোস্তাফিজুর রহমান রিফাতকে (২১) গ্রেফতার করা হয়।

পুলিশের তথ্যমতে, পারভেজের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় দুটি, দামকুড়া থানায় একটি এবং রাজপাড়া থানায় একটি মাদক মামলা রয়েছে। এসব মামলায় তাকে ২০২৫ সালের ৮ মে, ২০২৩ সালের ২৪ জুলাই, ২০২২ সালের ৩০ আগস্ট এবং ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়েছিল। রিফাতের বিরুদ্ধেও কাশিয়াডাঙ্গা থানায় একটি মাদক মামলা রয়েছে।
একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহমখদুম থানার নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৫ হাজার ২০০ টাকা এবং মাদক সরবরাহে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো: উত্তর নওদাপাড়া গ্রামের মৃত ইসরাইল হোসেনের ছেলে মোঃ তুষার ইমরান (২৬), মধ্য নওদাপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে মোঃ রায়হান ইসলাম (২৭), উত্তর নওদাপাড়া (কালুর মোড়) গ্রামের মোঃ সুরাপের ছেলে মোঃ সাহারুপ আলী ওরফে রবিন (২২), একই গ্রামের মোঃ শরিফুল ইসলামের ছেলে মোঃ আমিনুল ইসলাম ওরফে সাব্বির (২৫) এবং উত্তর নওদাপাড়া গ্রামের মোঃ আবু বক্করের ছেলে মোঃ রাব্বি (২৬)।

এদিকে, বুধবার দুপুর পৌনে ১টার দিকে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা মতি চত্বর এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৬৩০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় আলীগঞ্জ বাগারপাড়া গ্রামের মোঃ মাহাতাব আলীর ছেলে মোঃ মুরাদ হোসেনকে (৪০) গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। বৃহস্পতিবার প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।#

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর