সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ
ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি আবারও চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার কয়লা থেকে তেল তৈরি করছে চীন, কীভাবে ৭ গুণ বাড়ল মূল্য? ঈশ্বরগঞ্জে ৬০০ বস্তা সার অবৈধ মজুদ, ব্যবসায়ীর কারাদণ্ড এই সরকারের কোনো বিকল্প নেই : দুদু মৌলভীবাজারে প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের উদ্যোগ নিউজিল্যান্ডের কাজিপুরে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের মাঝে  পোশাক ও সরঞ্জাম বিতরণ নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের মাঝে  পোশাক ও সরঞ্জাম বিতরণ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশদের মাঝে সরকারি বরাদ্দের আওতায় পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
সোমবার ২৪ আগস্ট  দুপুরে কাজিপুর  উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে গ্রাম পুলিশ সদস্যদের হাতে এসব পোশাক ও সরঞ্জাম তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।  এ সময় উপস্থিত ছিলেন  সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের  ইউপি সদস্য, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং গ্রাম পুলিশ সদস্যরা ।
বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল ইউনিফর্ম লাঠি, ছাতা, জুতা, মুজা,ক্যাপসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি। সরকারি ব্যবস্থাপনায় এসব সামগ্রী বিতরণের ফলে গ্রাম পুলিশদের দায়িত্ব পালনে আরও সহায়ক পরিবেশ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গ্রাম পুলিশরা ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং উপজেলা ও ইউনিয়ন প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দায়িত্ব পালনের সময় তাদের শৃঙ্খলা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। জনগণের সঙ্গে ভালো আচরণ এবং যেকোনো সমস্যা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্যও তিনি তাদের প্রতি আহ্বান জানান।
গ্রাম পুলিশ সদস্যরা নতুন পোশাক ও সরঞ্জাম পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর