সিরাজগঞ্জের সলঙ্গায় এলাকা হতে ৪২৩ গ্রাম হেরোইনসহ ২ জন নারী মাদক সরবরাহকারীকে গ্রেফতার করেছে র্যাব ১২।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের র্যাব ১২ এর কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ।
তিনি প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ২৪আগস্ট সোমবার দুপুরে সলঙ্গা থানার রামারচর রয়্যাল রুপালী হাইওয়ে রেস্টুরেন্ট এর সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪২৩ গ্রাম হেরোইনসহ ২ জন নারী মাদক সরবরাহকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি।রাজশাহী জেলার চারঘাট থানার হলিদাগাছী গ্রামের মৃত আনিছুর রহমানের মেয়ে মোছাঃ রোকেয়া বেগম(৫০),গোদাগাড়ী থানার দিয়াড়মহব্বতপুর গ্রামের মৃত লোকমান হোসেন মেয়ে সালেহা খাতুন(৪৫)।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।