শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ সহস্রাধিক রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান নওগাঁর ৩ বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত: ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’— এমপি ধলু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন আদালত থেকে লাফ দিয়ে পালানো সেই আসামি গ্রেপ্তার প্রশাসনের জরিমানার পরও থামছে না বালু কারবার; ভাঙনের ঝুঁকিতে সড়ক, সেতু ও ধর্মীয় স্থাপনা মোংলা বন্দরের আয় ৩৮৮ কোটির ঘরে, কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড   ভিজিটর ভিসায় বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস প্রথম দিনেই বাজিমাত পঙ্কজ ত্রিপাঠির ‘মির্জাপুর: দ্য মুভি’ রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ সহস্রাধিক রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

নিজস্ব প্রতিবেদক: / ৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের বেলকুচিতে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রখ্যাত শিল্পোদ্যোক্তা ও মানবহিতৈষী ডা. মীর মোহাম্মদ আমজাদ হোসেনের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী এক বৃহৎ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মানবিক এই আয়োজনে দিনভর প্রায় ৩ হাজার অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা ও ওষুধ দেওয়া হয়।

​শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের গাবেরপাড়া ধুকুরিয়াবেড়া ফাজিল মাদ্রাসা ও ধুকুরিয়াবেড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে যৌথভাবে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে এনায়েতপুরের আন্তর্জাতিক মানের চিকিৎসাকেন্দ্র খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল।

​দিনব্যাপী এই চিকিৎসা শিবিরে মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু, অর্থোপেডিকস, চক্ষুসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন। প্রত্যন্ত অঞ্চলের হাজারো মানুষ সকাল থেকেই ভিড় জমান সেবা নিতে।

চিকিৎসকরা আন্তরিকতার সঙ্গে রোগীদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ব্যবস্থাপত্র প্রদান করেন। ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের মাঝে খ্যাতনামা ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের সৌজন্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

​মেডিকেল ক্যাম্পের লক্ষ্য ও সার্বিক কার্যক্রম নিয়ে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রফেসর ডা. শহিদুল ইসলাম বলেন, “ডা. মীর মোহাম্মদ আমজাদ হোসেন আজীবন গণমানুষের কল্যাণে এবং চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে গেছেন। তাঁরই আদর্শকে ধারণ করে প্রতিবছরের মতো এবারও প্রত্যন্ত গ্রামীণ জনপদের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন মানবিক সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

​ধুকুরিয়াবেড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাহীন হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ কার্যক্রমে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য শেরীফ আল আকবর শশী, প্রধান শিক্ষক মো. জমারত হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, হাসপাতালের কর্মকর্তা ও স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণরা।

​গ্রামের ভেতরে কোনো প্রকার ফি ছাড়াই উন্নত মানের চিকিৎসাসেবা এবং বিনামূল্যে পুরো কোর্সের ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সুবিধাবঞ্চিত রোগীরা। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁরা বলেন, অর্থ সংকটের কারণে যারা শহরে গিয়ে বড় ডাক্তার দেখাতে পারেন না, তাঁদের জন্য এই ক্যাম্প এক বড় আশীর্বাদ হয়ে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর