বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র স্থলবাহিনী সংলাপ সমাপ্ত, সহযোগিতা জোরদারে আলোচনা প্রায় ২৯ বছরের কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন অতিরিক্ত আইজিপি মনিরুজ্জামান উল্লাপাড়ায় চলছে জমজমাট বাণিজ্য মেলা তাড়াশে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভালো নির্বাচনের সংস্কৃতি গড়তে হবে, যাতে ভবিষ্যতে সব নির্বাচন ওই মানের হয় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কাল, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম চীনে শিশুদের চেয়ে বয়স্কদের দেখাশোনায় বেশি দায়িত্ব পরিবারগুলোর নওগাঁয় পুলিশের অভিযানে চোরাই অটোরিকশা উদ্ধার রংপুরে থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ডিজিএমের পদত্যাগ দাবিতে উল্লাপাড়ায় আমান ফিডের শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ৭৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আমান ফিড মিলের ডিজিএমের পদত্যাগের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে মিল চত্বরে শ্রম অধিদপ্তরের ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রার কর্তৃক নিবন্ধিত শ্রমিক ইউনিয়নের ব্যানারে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কথায় কথায় শ্রমিক ছাটাই বন্ধ, বৈষম্যহীন কর্মপরিবেশ ও প্রকৃত শ্রমিকদের স্থায়ী নিয়োগের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশে শ্রমিক নেতারা বলেন,  দুর্নীতিগ্রস্থ আমান ফিডের ডিজিএম সালাউদ্দিন আহমেদের পদত্যাগ, দীর্ঘদিন ধরে অধিকার বঞ্চিত শ্রমিকদের ন্যায্য দাবি আদায়, স্থায়ী নিয়োগ, কার্ড প্রদান ও বহিরাগত শ্রমিকদের অনুপ্রবেশ বন্ধের জোড়ালো দাবি তোলেন সমাবেশে।
বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতা আল ইমরান বলেন,  ডিজিএমের পদত্যাগ এবং বহিরাগত শ্রমিকদের অনুপ্রবেশ বন্ধ করতে হবে। শ্রমিকদের ন্যায্য মজুরিসহ বিভিন্ন দাবি পূরণ করতে হবে। নইলে শ্রমিকেরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।
শ্রমিকদের মুখরিত বিক্ষোভে এ সময় মিলের লোড- আনলোড কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে মিলের স্থবিরতা দেখা দেয় এবং পরিস্থিতি কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এ ঘটনায় মিল কতৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বিক্ষোভ চলাকালে গণমাধ্যম কর্মীরা আমান ফিড মিলের প্রশাসনিক কার্যালয়ে গিয়ে কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করলেও তাদেরকে বাধা দেওয়া হয়। পরে ফিড মিলের প্রশাসনিক কর্মকর্তা ও ডিজিএম মোহাম্মদ সালাউদ্দিন আহমেদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, চেয়ারম্যানের অনুমতি সাপেক্ষে পরবর্তীতে এ বিষয়ে কথা বলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর