বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের ক্রাশ প্রোগ্রাম উদ্বোধন কাজিপুরে নবাগত ইউএনওর সঙ্গে ক্যাবের মতবিনিময়  কাজিপুরে জব্দকৃত সার ন্যায্যমূল্যে বিক্রি, তিন জন কে অর্থদণ্ড কালিয়াকৈরে টাকা ছাড়া সেবা মিলেনা ফুলবাড়িয়া ইউপি পরিষদে হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা ডিজিএমের পদত্যাগ দাবিতে উল্লাপাড়ায় আমান ফিডের শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের গেটে বজ্রপাতে আগুন উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে নবাগত ইউএনওর সঙ্গে ক্যাবের মতবিনিময় 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের কাজিপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানাজ পারভীন এর সঙ্গে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কাজিপুর উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর ) বিকেলে  উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত ইউএনওকে ক্যাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজার মনিটরিং, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, ভেজাল ও নকল পণ্য প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

ক্যাবের নেতৃবৃন্দ বলেন, ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠন, গণমাধ্যম ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাজারে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং ভেজালবিরোধী অভিযান আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ভোক্তাদের অধিকার রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। এ ক্ষেত্রে ক্যাবসহ সংশ্লিষ্ট সবাইকে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় ক্যাবের উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক মোঃ আতিকুল ইসলাম , সহসভাপতি সহকারী শিক্ষক এস এম সেলিম রেজা,  সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক আমিরুল মোমেনিন সম্রাট ও সদস্য মাইনুল ইসলাম সংগ্রাম

সহ নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর