বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সর্বশেষ
রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৩৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জন গ্রেফতার।

এদের মধ্যে দ্রুত বিচার আইনে ২ জন,
সন্ত্রাস বিরোধ আইন ও বিস্ফোরক আইনে ২ জন, মাদক ও পরোয়ানা সহ ২ জন, মানব পাচার আইনে ৩ জন, ডিএমপি ভুক্ত ৪ জন, অন্যান্য ও অপহরণ ৪ জন।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো,সোহাগ (১৯), নাঈম (২১), নাসের আহমেদ সুমন (৪৮), মোবারক (২১), শাহরিয়ার আলম নাফিস (১৮),
সোহাগ হাওয়ালদার (৩৪), কোরবান (৩০), আকাশ (১৯), শেফালী (৪০), মরিয়ম (২১),
নয়ন (২৪), ইমন কানা ইমন (২০), বিনি ইয়ামিন পিয়াস (২৬), শামীম (৩০), আব্দুর রাজ্জাক (৩০), আব্দুল হামিদ (৬০) ও
আব্দুর রহমান (৪৫)।

এসময় তাদের কাছ থেকে ২ টি ককটেল, ৫০ গ্রাম হেরোইন,৩০ পুড়িয়া গাঁজা,১ টি শিকল যাহার দৈর্ঘ্য ৫ ফুট, ২ টি তালা, ১ কালো রংয়ের ব্যাগ উদ্ধার করা হয়।

ডিসি মো.ইবনে মিজান বলেন,বুধবার (১২ নভেম্বর) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ১৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর