বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০

অনলাইন ডেস্ক: / ৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
-সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলা দেখতে গিয়ে ধাক্কাধাক্কির জের ধরে রাতে টর্চ লাইটের আলো জ্বালিয়ে সংঘর্ষে জড়ায় দুই দল গ্রামবাসী। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন।

বুধবার সন্ধ্যার পর উপজেলার স্বল্প নোয়াগাঁও ও হাবলিপাড়ার বাসিন্দাদের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষ চলে।

স্থানীয়রা জানান, বিকেলে হাবলিপাড়ার লামিন স্বল্প নোয়াগাঁও স্কুল মাঠে ফুটবল খেলা দেখতে যান। খেলা দেখার সময় স্বল্প নোয়াগাঁও গ্রামের শুভর সঙ্গে লামিনের কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে লামিনকে মারধর করেন শুভ। এ ঘটনার পর থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্ধ্যার পরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

পরে রাতে আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ করে দুই পক্ষ। এতে অন্তত ৫০ জন আহত হন। এ সময় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সাব্বির আহমেদ জানান, সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে অন্তত ৩৫ জন রাত সাড়ে ৯টার মধ্যে এখানে চিকিৎসা নিয়েছেন। পরে আরও অনেকে এসেছেন।

সরাইল থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর