রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রীর রাজশাহী ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন ১ বিজিবি অধিনায়কের  জেলা পরিষদের উদ্যোগে ৫৫১টি মন্ডপে ৫৫ লক্ষাধিক টাকা বিতরন সিরাজগঞ্জের সলঙ্গায় ৫০ মৌচাষির মাঝে গাছের চারা বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি আবাসন প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ সিংড়ার তাজপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে উপহার বিতরণ গাছায় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা উল্লাপাড়ায় সীমানার বেড়া ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলন হক গ্রুপের বিরুদ্ধে ২৯ মামলা, ডিবির অভিযান নিয়ে ডিএমপিতে অভিযোগ প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী: রাসিক প্রশাসক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা জুবায়েরের র‍্যালি

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ১২০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
oplus_0

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জে ঘুড়কা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঘুড়কা ইউনিয়নের ভুইয়াগাতী পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকা থেকে আনন্দ র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাইস্কুল মোড়ে গিয়ে শেষ হয়।

চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও সলঙ্গা থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. জুবায়ের হোসেনের উদ্যোগে এ আনন্দ র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালিতে ঘুড়কা ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

ছাত্রদল নেতা মো. জুবায়ের হোসেন বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যকে স্মরণ করতেই এ আনন্দ র‍্যালির আয়োজন করা হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

অতীতের আন্দোলন-সংগ্রামের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপির প্রতিটি আন্দোলন-সংগ্রামে ত্যাগী নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দলের দুঃসময়ে যারা রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করেছেন, তাঁদের যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন।

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আবেদন জানিয়ে জুবায়ের হোসেন বলেন, দলের দুঃসময়ে যারা মামলা, হামলা, নির্যাতন ও নানা প্রতিকূলতার মধ্যেও দলের পাশে ছিলেন, তাঁদের যেন ভবিষ্যতে যথাযথভাবে মূল্যায়ন করা হয়। ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে দল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর