মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ
মিরপুর বিআরটিএতে আনসারের অভিযানে ৩ দালাল আটক,প্রত্যেককে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড চাকরির প্রলোভনে বেকারদের পকেট কাটতো চক্রটি, অবশেষে ৬ জনের সাজা ১ সেপ্টেম্বর থেকে চাহিদামতো টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের টেকনাফে ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১ হবিগঞ্জে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ, তদন্তে কমিটি সকালে খালি পেটে চিয়া সিড খাওয়ার উপকারিতা বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? বঙ্গোপসাগরে ট্রলারডুবি: আটজনকে ভাসমান অবস্থায় উদ্ধার, পাঁচজন নিখোঁজ গ্যাটউইক বিমানবন্দর সংলগ্ন কার পার্কিংয়ে আগুন, পুড়েছে ১৪০ গাড়ি সালাহর সঙ্গে আবার খেলতে পেরে উচ্ছ্বসিত ফাবিনহো
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মিরপুর বিআরটিএতে আনসারের অভিযানে ৩ দালাল আটক,প্রত্যেককে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: / ২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের তিন সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক তিনজনের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকালে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের কাফরুল থানাধীন বিআরটিএ মিরপুর কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলো-মো. শাহাবুদ্দিন (৫৮),মো. মিজান (৪৩) ও মো. লিটন (৩৬)।

সেবাগ্রহীতাদের বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দিয়ে অবৈধভাবে অর্থ আদায়ের সময় তাদের আটক করা হয়।

এদিন সন্ধায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এ তথ্য জানান।

তিনি বলেন,পিসি মো. খোরশেদ আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে এপিসি মো. আল মিজানসহ আনসার সদস্য মো. সোহেল রানা, রাকিব মিয়া, রোকনুজ্জামান, শাহীন আলম, মো. মানিক মিয়া ও মো. মতিয়ার অংশ নেন।

আটকের পর ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ার তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে দণ্ডপ্রাপ্তদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিআরটিএ কার্যালয়ে সেবাগ্রহীতাদের হয়রানি ও অবৈধ অর্থ আদায় প্রতিরোধে আনসারের এ ধরনের দালালবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের কার্যক্রমের ফলে সেবাগ্রহীতাদের জন্য আরও স্বচ্ছ ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর