মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
গ্যাটউইক বিমানবন্দর সংলগ্ন কার পার্কিংয়ে আগুন, পুড়েছে ১৪০ গাড়ি সালাহর সঙ্গে আবার খেলতে পেরে উচ্ছ্বসিত ফাবিনহো চীনের বড় ব্যাংকগুলোকে নিশানার বাইরে রেখে ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়াল যুক্তরাষ্ট্র ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫০১, মামলা ৫৩ যে ধ্বনিতে শয়তান অস্বস্তিবোধ করে সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক সরবরাহকারী গ্রেফতার ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি আবারও চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার কয়লা থেকে তেল তৈরি করছে চীন, কীভাবে ৭ গুণ বাড়ল মূল্য?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সালাহর সঙ্গে আবার খেলতে পেরে উচ্ছ্বসিত ফাবিনহো

অনলাইন ডেস্ক: / ২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

লিভারপুলে একসঙ্গে খেলা সতীর্থ মোহামেদ সালাহর সঙ্গে আবারও একই দলে খেলবেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফাবিনহো। তুরস্কের সুপার লিগের ক্লাব ত্রাবজোনস্পোরে দুই বছরের চুক্তিতে যোগ দিয়েছেন ৩২ বছর বয়সী এই ফুটবলার।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ফাবিনহোর সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ত্রাবজোনস্পোর। তুরস্কের স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া তথ্যে জানানো হয়েছে, প্রতি মৌসুমে ২৬ লাখ ইউরো গ্যারান্টিড পারিশ্রমিকের পাশাপাশি ১৪ লাখ ইউরো সাইনিং বোনাস পাবেন তিনি।

ত্রাবজোনস্পোরে যোগ দিয়ে সালাহর সঙ্গে আবার খেলতে পারার আনন্দও প্রকাশ করেছেন ফাবিনহো। সোমবার তুরস্কের বিমানবন্দরে পৌঁছে তিনি বলেন, ‘সালাহর সঙ্গে আবার খেলতে পারাটা সত্যিই বিশেষ অনুভূতি। লিভারপুলে পাঁচ বছর তার সঙ্গে খেলার সুযোগ হয়েছিল। মাঠে সে যা করেছে এবং ভবিষ্যতে যা করবে—দুই দিক থেকেই আমি তাকে অনেক সম্মান করি।’

সালাহর সঙ্গে পুরোনো রসায়ন আবারও কাজে লাগানোর প্রত্যাশা ফাবিনহোর, ‘আমি সবসময় আমার সামর্থ্যের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। এত বছর খেলার অভিজ্ঞতা ও নেতৃত্বের যে গুণ অর্জন করেছি, তা দিয়ে সতীর্থদেরও সাহায্য করতে চাই।’

২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত লিভারপুলে খেলেছেন ফাবিনহো। ইংলিশ ক্লাবটির হয়ে সবমিলিয়ে ২১৯ ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার। এই সময়ে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, লিগ কাপ, ক্লাব বিশ্বকাপ ও ইউয়েফা সুপার কাপ জিতেছেন।

২০২৩ সালে লিভারপুল ছাড়ার পর সৌদি আরবের আল-ইত্তিহাদে যোগ দেন ফাবিনহো। সেখানে ঘরোয়া লিগের শিরোপাও জেতেন তিনি।

৩৪ বছর বয়সী সালাহ চলতি মাসের শুরুতেই ফ্রি এজেন্ট হিসেবে ত্রাবজোনস্পোরে যোগ দিয়েছেন। রোববার ক্লাবটিতে প্রথমবার শুরুর একাদশে সুযোগ পেয়েই জোড়া গোল করেছেন এই উইঙ্গার।

গত মৌসুমে তুরস্কের শীর্ষ লিগে তৃতীয় হয়েছিল ত্রাবজোনস্পোর। ইউরোপা লিগের প্লে-অফেও খেলছে তারা। বৃহস্পতিবার দ্বিতীয় লেগে হাঙ্গেরির ফেরেঙ্কভারোসের মুখোমুখি হবে ত্রাবজোনস্পোর। প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর