সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
শেরপুরে কোয়ালিটি ফিডের অব্যবস্থাপনা ও অবৈধ পার্কিংয়ের প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন যাত্রাবাড়ীতে চার বিদেশি পিস্তল ও ১২ গুলি উদ্ধার, গ্রেফতার ৬ কমলাপুরে লাইনচ্যুত ট্রেন, আনসারের তৎপরতায় রক্ষা পেল রাষ্ট্রীয় সম্পদ স্বয়ংক্রিয়ভাবে চালকদের অ্যাকাউন্ট বন্ধ, উবারকে ১০০ কোটি ডলার জরিমানা নেদারল্যান্ডসের রাজনৈতিক প্রতিপক্ষকে বিনাবিচারে আটক বন্ধের আহ্বান ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান, নিষেধাজ্ঞার আগেই তেহরানের পাল্টা বার্তা চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব তোরা যে যা বলিস ভাই, আমার সোনার খনি চাই অস্ট্রেলিয়ার কাছে হারেও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্ন বেঁচে আছে বাংলাদেশের
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শেরপুরে কোয়ালিটি ফিডের অব্যবস্থাপনা ও অবৈধ পার্কিংয়ের প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন

শাফিউল ইসলাম, শেরপুর (বগুড়া) প্রতিনিধি: / ২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ মাগুরগাড়ি তালপট্টি এলাকায় কোয়ালিটি ফিড কোম্পানি লিমিটেডের অব্যবস্থাপনা, সড়কে পানি গড়ানো এবং অপরিকল্পিত পার্কিংয়ের কারণে সৃষ্টি হওয়া তীব্র যানজটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার সকাল সাড়ে ১০টায় কারখানার মূল ফটকের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘জনভোগান্তি বন্ধ করো, রাস্তায় অবৈধ পার্কিং দূর করো’ ‘রোগীবাহী অ্যাম্বুলেন্স আটকে যায় কেন? প্রশাসন জবাব চাই!’ ‘জনসাধারণের যাতায়াত সহজ করো, সড়কের ওপর যানজট নিরসন করো’ ইত্যাদি বিভিন্ন দাবি ও প্রতিবাদের ভাষা সংবলিত ব্যানার-প্ল্যাকার্ড হাতে অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা শিলু মিয়া, সিহাব হোসেন, আব্দুল মোমিন, আসাদুল ইসলাম মঞ্জু, মোতাহার হোসেন, সুলতান মাহমুদ ও নিজাম উদ্দিন। বক্তারা বলেন, কারখানার কাঁচামাল ও পণ্য বহনের কাজে ব্যবহৃত ভারি যানবাহনগুলো প্রতিনিয়ত প্রধান সড়কের ওপর দাঁড়িয়ে থাকে। এছাড়া কারখানা থেকে সড়কের ওপর পানি গড়িয়ে পড়ে পরিবেশ নষ্ট হচ্ছে। এর ফলে স্কুল ও কলেজগামী শিক্ষার্থী, পথচারীদের চলাচলে চরম ভোগান্তি, দীর্ঘ যানজট এবং নিয়মিত রোগীবাহী অ্যাম্বুলেন্স আটকে থাকার মতো ঘটনা ঘটছে। আগামী ৭ দিনের মধ্যে এসব অব্যবস্থাপনা ও অবৈধ পার্কিং নিরসনে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশ নেওয়া ক্ষুব্ধ এলাকাবাসী।
এ বিষয়ে জানতে চাইলে কোয়ালিটি ফিড লিমিটেড বগুড়ার দায়িত্বপ্রাপ্ত জেনারেল ম্যানেজার ওমর ফারুক বলেন, আমাদের নিজস্ব ৩০টি গাড়ি ধারণক্ষমতাসম্পন্ন পার্কিং স্পেস নির্মাণের কাজ চলছে, যা শেষ হতে আরও প্রায় ২ মাস সময় লাগবে। ভুট্টা সংগ্রহের মৌসুমে গাড়ির চাপ সাময়িক বৃদ্ধি পেলেও পরবর্তীতে যাতে রাস্তায় কোনো যানজট না হয়, সে বিষয়ে আমরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর