রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
ঢামেক হাসপাতালে দালাল আটক, চিকিৎসা সামগ্রী উদ্ধার ছিনতাইয়ের প্রস্তুতিকালে চার ছিনতাইকারী গ্রেফতার ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ডিআইজির সিরাজগঞ্জ সফর: কমিউনিটি পুলিশিং সভা ও সদর থানা পরিদর্শন সলঙ্গায় ৩ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা শুল্ক ফাঁকি দিয়ে আনা ৭৫ লাখ টাকার স্বর্ণালংকারসহ কক্সবাজারে দুজন আটক মিরপুরে বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১১২ গুলশানে ডিবির বিশেষ অভিযানে ২২ আসামি গ্রেফতার বাড়ির ছাদে:ইয়াবা সেবনে বাধা দেওয়ায় চারজনকে খুন, হত্যার পর ওই বাসায় ইয়াবা সেবন ও গোসল করে খুনিরা রাগ থেকেই রোজগারের পথ: হাঁস পালন করে মাসে আয় ৩ লাখ টাকা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গুলশানে ডিবির বিশেষ অভিযানে ২২ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ / ৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, মাদকের কারবার ও অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ।

শনিবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগের একটি দল অভিযানটি পরিচালনা করে।

রবিবার (২৩ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল রাতে গুলশান প্লাটিয়াম মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত ডায়মন্ড স্পা সেন্টারে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন বয়সী ২২ জন আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন– নাজমা খাতুন (২৬), সাথি ইসলাম (২০), রাবেয়া বসরি (২৫), মদিনা খাতুন (২৩), কনা আক্তার ওরফে তাবাসসুম (৩২), শান্তা আক্তার (২৭), ফাহমিদা তিশা (২১), হুমায়রা হোসেন টিনু (২৩), শামিমা আক্তার (২৬), রুপা আক্তার চাঁদনি (২৮), মায়া আক্তার (২৭), নুপুর আক্তার কথা (৩৫), সুরভি আক্তার হাসি (২২), রুনা (২৪), রুজি (২৪), ইতি (২৬), সায়ফা (২২), লিমা (২৮), ইফতিদা রহমান চৌধুরী (২৫), মাসুম (২৬), সুমন (৪০) ও নাজির আহম্মেদ (৪২)।

এ বিষয়ে ডিবি গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) আনোয়ার হোসেন খাঁন (অতিরিক্ত ডিআইজি) বলেন, গুলশানের মতো গুরুত্বপূর্ণ এলাকায় কোনো ধরনের অবৈধ বা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হবে না। গুলশান বিভাগের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিবির নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।

তিনি আরও বলেন, অপরাধ দমনে ডিবি নিয়মিতভাবে তথ্য সংগ্রহ ও অভিযান পরিচালনা করছে।

এর আগে গত ১৩ আগস্ট ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঢাকার হোটেল ও স্পা সেন্টারগুলোতে কোনো ধরনের অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ড যেন না চলে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর