রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
ঢামেক হাসপাতালে দালাল আটক, চিকিৎসা সামগ্রী উদ্ধার ছিনতাইয়ের প্রস্তুতিকালে চার ছিনতাইকারী গ্রেফতার ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ডিআইজির সিরাজগঞ্জ সফর: কমিউনিটি পুলিশিং সভা ও সদর থানা পরিদর্শন সলঙ্গায় ৩ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা শুল্ক ফাঁকি দিয়ে আনা ৭৫ লাখ টাকার স্বর্ণালংকারসহ কক্সবাজারে দুজন আটক মিরপুরে বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১১২ গুলশানে ডিবির বিশেষ অভিযানে ২২ আসামি গ্রেফতার বাড়ির ছাদে:ইয়াবা সেবনে বাধা দেওয়ায় চারজনকে খুন, হত্যার পর ওই বাসায় ইয়াবা সেবন ও গোসল করে খুনিরা রাগ থেকেই রোজগারের পথ: হাঁস পালন করে মাসে আয় ৩ লাখ টাকা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সুন্দরবনে নৌকাডুবি হয়ে ভাসছিল মাঝিসহ ৯ জন পর্যটক ৯৯৯ ফোনকলে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: / ৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সুন্দরবনে নৌকাডুবি হয়ে ভাসছিল মাঝিসহ ৯ জন পর্যটক। এরপর ৯৯৯ নম্বর ফোনকলে সবাইকে উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৩ আগস্ট) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ -এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত শনিবার (২২ আগস্ট) বিকেলে বাগেরহাট সদর সুন্দরবন সিংহের বাজার থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তার ভাইসহ ৮ জন পর্যটক সুন্দরবন ঘুরতে গিয়েছিল। ঘোরাঘুরির এক পর্যায়ে তাদের বহনকারী নৌকার তলা ফুটো হয়ে পানি উঠতে শুরু করে, যেকোন সময় নৌকাটি ডুবে যেতে পারে। ৯৯৯-কে কলার দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান। ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য বাগেরহাট নৌ-পুলিশকে এবং মংলা কোস্টগার্ডকে জানানো হয়।

আনোয়ার সাত্তার বলেন, ৮ জন পর্যটক সাতক্ষিরার শ্যামনগর থানার নাপিতখালী থেকে ঘোরার উদ্দেশ্যে ইঞ্জিন চালিত নৌকায় সুন্দরবনের সিংহের টেক নামকস্থানে পৌঁছালে নৌকাটির তলা ফুটো হয়ে পানি উঠতে শুরু করে। ৯৯৯ থেকে সংবাদপ্রাপ্ত হয়ে বাগেরহাট নৌ-পুলিশ এবং মংলা কোস্টগার্ডের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মাঝিসহ ৯ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর