রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
লাবনী থেকে প্রিয়মনি, উত্থানের নেপথ্যে প্রবাসীদের ব্ল্যাকমেইলের অভিযোগ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সকল পর্যায়ে একক প্রার্থী দিবে -হুইপ দুলু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে : আসাদুল হাবিব দুলু রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২ রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত খেলার মাঠ উপযোগী করতে কাজিপুরে ইউএনও শাহনাজ পারভীন এর  মাঠ পরিদর্শন সিরাজগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ সহস্রাধিক রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান নওগাঁর ৩ বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত: ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’— এমপি ধলু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

চাঁদপুর প্রতিনিধি : / ৩৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
-সংগৃহীত ছবি

১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ মো. ছালেহ (শিবলী)।

তিনি বলেন, দেশের মানুষ বিদ্যুৎ না পাওয়ার কারণ হচ্ছে গ্যাসের আমদানি নির্ভরতা। ফ্যাসিবাদ গত ১৭ বছরে কিছু করেনি। বরং গ্যাস আমদানির নামে টাকা লুটপাট করেছে।

রবিবার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব জানান, খুব শিগগির তারেক রহমান সরকারের নেতৃত্বে এ সমস্যার সমাধান হবে। আগামীতে আমদানি নির্ভরতা কমিয়ে আমরা আমাদের নিজস্ব সোর্স থেকে গ্যাস উৎপাদন করতে পারলে বিদ্যুতের আর কোনও সমস্যা হবে না।

তিনি বলেন, বিএনপি এদেশের মানুষের হৃদয়ের কথা জানে। সকল ধর্ম-বর্ণ ও মতের মানুষজন নিয়ে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে ইতিমধ্যেই পরিকল্পনার বাস্তবায়ন চলছে।

প্রেস সচিব আরও বলেন, সকল পেশার মানুষকে নিয়ে আলাদা আলাদা প্ল্যান রয়েছে। ২৪ সালের ২৫ ডিসেম্বর বিএনপির চেয়ারম্যান স্বদেশ প্রত্যাবর্তনের দিন ‘আই হ্যাভ এ প্ল্যান’ বলে যে কমিটমেন্ট দিয়েছিল, অবশ্যই তার সফল বাস্তবায়ন হবে। মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার কাজ করছে, এজন্য একটু ধৈর্য ধরতে হবে।

এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর