শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সর্বশেষ
নারী থেকে পুরুষ হওয়ার দাবি, বিয়ে করলেন তরুণীকে নেত্রকোনায় পিকআপের গোপন চেম্বারে ৫৬০ বোতল মাদক, গ্রেফতার ১ দিনাজপুরের বীরগঞ্জে পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি পালন নাটোরের সিংড়ায় ২৪ কোটি টাকায় ১৬ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ, কমবে জনদুর্ভোগ নওগাঁয় সড়কে ছিনতাই; গ্রেপ্তার ৩ সিংড়ায় সারের ডিলারদের নিয়ে উপজেলা প্রশাসনের মতবিনিময় কার্যকর পুলিশি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করছি: আইজিপি উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা থানায় মামলা গ্রেপ্তার ১ পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সপ্তাহব্যাপী পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলার উদ্বোধন আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, স্বামীর নিরাপত্তা নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন স্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নেত্রকোনায় পিকআপের গোপন চেম্বারে ৫৬০ বোতল মাদক, গ্রেফতার ১

নেত্রকোনা প্রতিনিধি : / ৩৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

নেত্রকোনায় পিকআপের নিচে তৈরি বিশেষ গোপন চেম্বারে পাচারের সময় ভারতীয় ৫৬০ বোতল ‘ফেয়ারডিল নিউ’ নামের মাদক জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় পিকআপচালক মো. ফারুক মিয়াকে (২৬) গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) ভোররাতে নেত্রকোনা সদর উপজেলার দিগজান বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় এসব মাদক জব্দ করা হয়। জব্দ করা মাদকের পরিমাণ ৫৬ লিটার। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও (ঢাকা মেট্রো-ন-১২-৩৯৩২) জব্দ করা হয়।

গ্রেফতার ফারুক মিয়া জেলার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোনা গ্রামের জব্বার আলীর ছেলে।

শনিবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সামনে জব্দ করা মাদক ও আসামিকে উপস্থাপন করে এসব তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন ও কলমাকান্দার সংযোগ সড়কের দিগজান এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি পিকআপে তল্লাশি চালানো হয়। এ সময় চালক ফারুক মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে পিকআপের নিচে বিশেষভাবে তৈরি গোপন চেম্বারের সন্ধান পাওয়া যায়। সেখান থেকে ৫৬০ বোতল ফেয়ারডিল নিউ জব্দ করা হয়।

সহকারী পরিচালক নাজমুল হক আরও জানান, ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত এসব মাদক ভারত থেকে দুর্গাপুর সীমান্ত দিয়ে আনা হয়েছে। পণ্য পরিবহনের আড়ালে মাদক পাচারের জন্য পিকআপটিতে বিশেষ চেম্বার তৈরি করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। পরবর্তী সময়ে গ্রেফতার আসামিকে জব্দ করা মাদকসহ আদালতে সোপর্দ করা হবে।

দুর্গাপুর সীমান্ত দিয়ে মাদক পাচারের সঙ্গে আর কারা জড়িত এবং এসব মাদক কোথা থেকে কোথায় সরবরাহ করা হয়, তা শনাক্তে তদন্ত চলছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর