সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সর্বশেষ
একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ গড়ছে সরকার : রিজভী ইরান-হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক আলোচনা চালিয়ে যাবে দক্ষিণ কোরিয়া বন্ধ ময়মনসিংহের ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, পরিচালক দায় দিলেন ড. ইউনূসের নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন অটোরিকশায় সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে রেজিস্ট্রেশন নয় শাহ আমানতে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট-আইফোন জব্দ শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন সুনির্দিষ্ট তথ্য নেই : চিফ প্রসিকিউটর মৃত্যুর দুয়ার থেকে বোনকে ফেরাল যমজের এক স্পর্শ! কক্সবাজারে পরিত্যক্ত অবস্থায় দুই লাখ ইয়াবা উদ্ধার ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪, মামলা ৫২
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বন্ধ ময়মনসিংহের ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, পরিচালক দায় দিলেন ড. ইউনূসের

অনলাইন ডেস্ক: / ২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
-ইনসেটে ময়মনসিংহ আরপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম রাশেদ

গ্যাসসংকটে ময়মনসিংহের শম্ভুগঞ্জে অবস্থিত রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ২৬ দিন ধরে পুরোপুরি বন্ধ। একই সময়ে ময়মনসিংহ অঞ্চলের আরও দুটি বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকের নিচে নেমে আসায় বিভাগজুড়ে বেড়েছে লোডশেডিং।

ময়মনসিংহ আরপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম রাশেদ এ পরিস্থিতির জন্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দায়ী করেছেন।

আরপিসিএল সূত্রের বরাতে দেশের একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ময়মনসিংহ অঞ্চলের বিদ্যুতের চাহিদা পূরণে প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে ২১০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটি নির্মাণ করা হয়। তবে বছরের পর বছর ধরে গ্যাসসংকটের কারণে কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা কমে আসছিল।

আরপিসিএলের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২১০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটি দীর্ঘদিন ধরে ৩০ থেকে ৩৫ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারছিল না। ২০২২-২৩ অর্থবছরে কেন্দ্রটির প্লান্ট ফ্যাক্টর ছিল ৪৫ শতাংশ। এর আগের অর্থবছরে তা ছিল ৬৫ থেকে ৭০ শতাংশের মধ্যে।

বর্তমানে গ্যাসের সরবরাহ পুরোপুরি না থাকায় গত ২৬ দিন ধরে কেন্দ্রটির উৎপাদন শূন্য।

ময়মনসিংহ আরপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম রাশেদ রবিবার বলেন, গ্যাসসংকটের কারণে ২৬ দিন ধরে ২১০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটি সম্পূর্ণ বন্ধ। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে আবার উৎপাদন শুরু করা সম্ভব হবে।

বাড়ছে লোডশেডিং

বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন বন্ধ থাকায় ময়মনসিংহ বিভাগে লোডশেডিং বেড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্রামাঞ্চলে প্রতিদিন ১২ থেকে ১৫ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। জেলা শহরেও কয়েক ঘণ্টা করে লোডশেডিং হচ্ছে।

ময়মনসিংহ সদরের গোপালনগর গ্রামের ভ্যানচালক নাসির উদ্দিন বলেন, দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকে না। একবার বিদ্যুৎ চলে গেলে তিন থেকে চার ঘণ্টার আগে আসে না। রাতে বিদ্যুৎ না থাকায় গরমে ঘুমানো এবং সন্তানদের পড়াশোনাও কঠিন হয়ে পড়েছে।

নগরের কাঁচিঝুলি এলাকার নারী উদ্যোক্তা শেফালী আক্তারও লোডশেডিং নিয়ে ভোগান্তির কথা জানিয়েছেন। তাঁর অভিযোগ, দিনে ও রাতে একাধিকবার বিদ্যুৎ চলে যাচ্ছে। এর সঙ্গে বাসায় গ্যাসসংকট থাকায় রান্নাবান্নাতেও সমস্যায় পড়তে হচ্ছে।

ময়মনসিংহে বিদ্যুৎ ও গ্যাসসংকট কবে কাটবে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।

সূত্র: বাংলা ট্রিবিউন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর