সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সর্বশেষ
একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ গড়ছে সরকার : রিজভী ইরান-হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক আলোচনা চালিয়ে যাবে দক্ষিণ কোরিয়া বন্ধ ময়মনসিংহের ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, পরিচালক দায় দিলেন ড. ইউনূসের নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন অটোরিকশায় সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে রেজিস্ট্রেশন নয় শাহ আমানতে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট-আইফোন জব্দ শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন সুনির্দিষ্ট তথ্য নেই : চিফ প্রসিকিউটর মৃত্যুর দুয়ার থেকে বোনকে ফেরাল যমজের এক স্পর্শ! কক্সবাজারে পরিত্যক্ত অবস্থায় দুই লাখ ইয়াবা উদ্ধার ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪, মামলা ৫২
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ইরান-হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক আলোচনা চালিয়ে যাবে দক্ষিণ কোরিয়া

অনলাইন ডেস্ক: / ০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

ইরান ও হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা অব্যাহত রাখবে দক্ষিণ কোরিয়া। একই সঙ্গে দুই দেশের বার্ষিক যৌথ সামরিক মহড়া কমানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য পর্যালোচনা করছে সিউল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ব্লু হাউস এক বিবৃতিতে জানিয়েছে, ট্রাম্পের মন্তব্য তারা পর্যালোচনা করছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে অনুকূল সম্পর্ক তৈরি হলে তা অর্থবহ আলোচনার পথ তৈরি করতে পারে বলেও আশা প্রকাশ করেছে সিউল।

বিবৃতিতে বলা হয়, ইরান ও হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা অব্যাহত রাখবে দক্ষিণ কোরিয়া।

এর আগে ট্রাম্প পেন্টাগনকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক যৌথ সামরিক মহড়া ‘উলচি ফ্রিডম শিল্ড’ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়ার নির্দেশ দেন। আজ থেকে শুরু হওয়ার কথা থাকা এই মহড়া নিয়ে ট্রাম্পের দাবি, ইরানের ‘নিরস্ত্রীকরণ’ কার্যক্রমে অংশ নিতে দক্ষিণ কোরিয়া আগ্রহ দেখায়নি।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক সহযোগিতার ক্ষেত্রে উলচি ফ্রিডম শিল্ড গুরুত্বপূর্ণ একটি যৌথ মহড়া। এর পরিসর কমানোর মার্কিন সিদ্ধান্তের পর দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এদিকে ইরান ও হরমুজ প্রণালিকে ঘিরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির ওপরও নজর রাখছে সিউল। দক্ষিণ কোরিয়া জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা এবং ইরান ও হরমুজ প্রণালি-সংশ্লিষ্ট বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় ও আলোচনা অব্যাহত থাকবে।

সূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর