শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযান, ৫০ হাজার পিস ইয়াবা জব্দ শেরপুরে নারীসহ গৃহবন্দী প্রভাষক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ ঢাকায় উদ্ধার ১১৭ মোবাইল, মালিকদের আইএমইআই মিলিয়ে দেখার আহ্বান ডিবির জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের রোড শো আয়োজন উল্লাপাড়া ডক্টরস সোসাইটির নতুন কমিটি গঠন সুকুমার সভাপতি স্বপন সাধারণ সম্পাদক নির্বাচিত ইউনিসেফের চাকরির প্রলোভনে অর্থ আত্মসাৎ, মূলহোতাসহ গ্রেফতার ২ উল্লাপাড়ায় করতোয়া নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৭ কাজিপুর  বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট শাহজালাল বিমানবন্দরে ৩ যাত্রীর লাগেজ চুরি,আসামি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযান, ৫০ হাজার পিস ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিবেদক: / ৫৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

কক্সবাজারের টেকনাফের শাহপরী দ্বীপসংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, গত ২১ অক্টোবর রাত ১১টার দিকে টেকনাফ থানাধীন শাহপরী দ্বীপের নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী। অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিরোধের সংকেত দেওয়া হলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়।

পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পানিতে ভাসমান একটি বস্তা থেকে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকদ্রব্যের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর