বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সর্বশেষ
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের রোড শো আয়োজন উল্লাপাড়া ডক্টরস সোসাইটির নতুন কমিটি গঠন সুকুমার সভাপতি স্বপন সাধারণ সম্পাদক নির্বাচিত ইউনিসেফের চাকরির প্রলোভনে অর্থ আত্মসাৎ, মূলহোতাসহ গ্রেফতার ২ উল্লাপাড়ায় করতোয়া নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৭ কাজিপুর  বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট শাহজালাল বিমানবন্দরে ৩ যাত্রীর লাগেজ চুরি,আসামি গ্রেফতার ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ডাকাতি, গ্রেফতার ৫ বেলকুচিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন আব্দুল ওয়াদুদ তুহিন নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উল্লাপাড়া ডক্টরস সোসাইটির নতুন কমিটি গঠন সুকুমার সভাপতি স্বপন সাধারণ সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক: / ৫২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চিকিৎসকদের পারস্পরিক ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি, মানবিক মূল্যবোধের বিকাশ এবং এলাকার স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে “উল্লাপাড়া ডক্টরস সোসাইটি (ইউডিএস)-এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন উপজেলার প্রবীণ চিকিৎসক ডাঃ সুকুমার চন্দ্র সুর রায় এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ শামসুল আলম স্বপন।

বুধবার উল্লাপাড়া চক্ষু ও জেনারেল হাসপাতালে ২ বছর মেয়াদী এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডাঃ মোঃ জাফরুল হোসেন, ডাঃ মোঃ জয়নুল আবেদিন ও ডাঃ মোঃ নাজিমুল হক বিপ্লব। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ডাঃ মোঃ সামিউল ইসলাম রনি এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন ডাঃ মোঃ হাফিজুর রহমান।

কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সমাজকল্যাণ সম্পাদক ডাঃ জেবুন্নেছা আহমেদ, দপ্তর সম্পাদক ডাঃ মোঃ রাজিবুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক ডাঃ সজল কবির সৌরভ, প্রচার ও মিডিয়া সম্পাদক ডাঃ মোঃ আরমান হোসেন এবং প্রচার ও মিডিয়া সহ-সম্পাদক ডাঃ ওবায়দুর রহমান।

এ ছাড়া বিজ্ঞান, গবেষণা ও সিএমই সম্পাদক হিসেবে ডাঃ মাসুদ, ক্রীড়া সম্পাদক হিসেবে ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম মামুন, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে ডাঃ তাসরিনা আলম তিশা, সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে ডাঃ মোঃ হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ হিসেবে ডাঃ মোঃ মামুন হোসেন এবং আপ্যায়ন সম্পাদক হিসেবে ডাঃ খাদিজা তুত তাহিরা দায়িত্ব পালন করবেন।

সোসাইটির সম্মানিত উপদেষ্টামণ্ডলীতে রয়েছেন ডাঃ মোঃ আনসার আলী, ডাঃ মোঃ ওয়াহিদুর রহমান খোকন, ডাঃ মোঃ জাহাঙ্গীর হোসেন, ডাঃ মোঃ আলতাফ হোসেন, ডাঃ মোহাম্মদ আলী, ডাঃ মোঃ গোলাম মর্তুজা এবং ডাঃ মোঃ মনোয়ার হোসেন (ইউএইচএফপিও)।

কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডাঃ মোঃ জালাল উদ্দিন, ডাঃ এম এ জলিল, ডাঃ মোঃ মেহেদি হাসান, ডাঃ মোঃ আতিকুর রহমান, ডাঃ মোঃ মোবারক হোসেন, ডাঃ মোঃ জালাল আহমেদ, ডাঃ মোঃ রাজিবুল ইসলাম সিদ্দিকী, ডাঃ জাহিদুল ইসলাম সবুজ, ডাঃ নাজমুল ইসলাম নাহিদ, ডাঃ জেসমিন আরা পারভীন ও ডাঃ জেসমিন নাহার।

উল্লেখ্য উল্লাপাড়া ডক্টরস সোসাইটির মাধ্যমে চিকিৎসকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি, চিকিৎসাবিষয়ক জ্ঞান ও গবেষণার প্রসার, নিয়মিত সিএমই কার্যক্রম এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো জনকল্যাণমূলক উদ্যোগ আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর