শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষে সংবাদকর্মীসহ আহত ৩, মামলা মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৫ তাড়াশ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সাব্বির সভাপতি ছানোয়ার সম্পাদক বিশ্বভ্রাতৃত্বের চেতনায় ঢাকায় অনুষ্ঠিত হলো ‘চ্যারিটি গজলে সন্ধ্যা’ পল্লবীতে পুলিশের চেকপোস্টে পালানোর চেষ্টা, পিস্তল-গুলিসহ দুই যুবক গ্রেফতার ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা সিরাজগঞ্জের সলঙ্গায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্রেফতার নারী থেকে পুরুষ হওয়ার দাবি, বিয়ে করলেন তরুণীকে নেত্রকোনায় পিকআপের গোপন চেম্বারে ৫৬০ বোতল মাদক, গ্রেফতার ১
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিশ্বভ্রাতৃত্বের চেতনায় ঢাকায় অনুষ্ঠিত হলো ‘চ্যারিটি গজলে সন্ধ্যা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৪৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

স্রষ্টার প্রেম,মানবিকতা, সৌন্দর্য ও আত্মিক অনুভূতিকে হৃদয়ে ধারণ এবং পারস্পরিক সম্প্রীতি ও বিশ্বভ্রাতৃত্বের চেতনাকে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আহ্‌ছানউল্লাহ সেন্টার ফর ইউনিভার্সাল হিউম্যানিটির উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এক মনোজ্ঞ ‘চ্যারিটি গজল সন্ধ্য’।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঢাকার সোবহানবাগে গ্রিন গার্ডেন রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী বশির আহমেদের সুযোগ্য সন্তান হুমায়রা বশির ও রাজা বশির গজল পরিবেশন করেন। তাঁদের সুরেলা পরিবেশনা উপস্থিত অতিথিদের মধ্যে এক আবেগঘন ও হৃদয়স্পর্শী আবহ সৃষ্টি করে।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল সংগীতের মাধ্যমে স্রষ্টার প্রতি প্রেম, মানবিক মূল্যবোধ, সৌন্দর্যবোধ ও আত্মিক চেতনাকে জাগ্রত করা এবং মানুষের মধ্যে ভালোবাসা, সহমর্মিতা ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করা।

আহ্‌ছানউল্লাহ সেন্টার ফর ইউনিভার্সাল হিউম্যানিটি মহান শিক্ষাবিদ, সমাজসংস্কারক ও মানবতাবাদী খানবাহাদুর আহ্‌ছানউল্লাহ (রহ.)-এর জীবনদর্শন ও মানবকল্যাণের আদর্শকে ধারণ করে সর্বজনীন মানবতা ও বিশ্বভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। এ আয়োজন সেই আদর্শকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরার একটি প্রয়াস।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা সংগীত উপভোগের পাশাপাশি মানবিক মূল্যবোধ, আত্মিক উন্নয়ন ও সর্বজনীন ভ্রাতৃত্বের গুরুত্ব নিয়ে ভাববিনিময়ের সুযোগ পান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মধ্যে সম্প্রীতি, শান্তি ও মানবিকতার চেতনা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান আহ্‌ছানউল্লাহ সেন্টার ফর ইউনিভার্সাল হিউম্যানিটি বিশ্বাস করে, মানুষের মধ্যে ভালোবাসা, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠার মধ্য দিয়েই একটি শান্তিপূর্ণ ও মানবিক বিশ্ব গড়ে তোলা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর