বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
চতুর্থ ট্রান্স-হিমালয়ান যোগাযোগ ও সামাজিক উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা অনুষ্ঠিত কাজিপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওসি আব্দুর রাজ্জাকের মতবিনিময় সিরাজগঞ্জে ফেনসিডিল, হেরোইন ও গাঁজা রাখার দায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড বগুড়ার  সাবেক ছাত্রলীগ নেতা কাজিপুরে গ্রেফতার খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ধরইল ভূমি অফিসে নামজারির জন্য ঘুষ দাবী চাকরির প্রলোভনে ২৫ লাখ টাকা আত্মসাৎ, টেলিগ্রাম গ্রুপের অ্যাডমিনসহ দুজন গ্রেফতার উল্লাপাড়ায় ২৬ হাজার কৃষক বিনামূল্যে পাচ্ছেন সার ও বীজ ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৩
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে ১২টি পদক জিতল রাজশাহী তায়কোয়ানডো দোজাং

চট্টগ্রাম প্রতিনিধি : / ২২৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) জিমনেসিয়ামে জাঁকজমকপূর্ণ আয়োজনে সম্পন্ন হলো দুই দিনব্যাপী ‘চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ-২০২৬’। বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের ৭টি জেলার ২৯টি ক্লাবের ৪৮০ জন উদীয়মান ক্রীড়াবিদ অংশ নেন। এই টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে রাজশাহী তায়কোয়ানডো দোজাং-এর বিভিন্ন বয়স শ্রেণির খেলোয়াড়রা পুরুষ ও নারী বিভাগে মোট ৬টি স্বর্ণ ও ৬টি রৌপ্য পদক অর্জন করেছে।

পুরুষ বিভাগে অনু-০৭ বয়স শ্রেণির খেলোয়াড় প্রিন্স আদনান একক পুমসে ও কিওরোগী উভয় ইভেন্টেই স্বর্ণ পদক জয় করেন। অনু-০৯ বয়স শ্রেণির মোঃ আহনাফ ইসলাম কিওরোগীতে স্বর্ণ ও একক পুমসেতে রৌপ্য এবং অনু-১৪ বয়স শ্রেণির মোঃ আবির আহমেদ পরশ একক পুমসেতে স্বর্ণ ও কিওরোগীতে রৌপ্য পদক অর্জন করেন। অন্যদিকে নারী বিভাগেও সাফল্যের ধারা অব্যাহত রেখে অনু-০৭ বয়স শ্রেণির ফাহমিদা হক ইরা একক পুমসে ও কিওরোগী দুই ইভেন্টেই স্বর্ণ পদক জয় করেন। একই সাথে অনু-১৭ বয়স শ্রেণির মারিন আশরাফী একক পুমসেতে স্বর্ণ ও কিওরোগীতে রৌপ্য এবং অনু-১৪ বয়স শ্রেণির জাফরিন জারা একক পুমসে ও কিওরোগী উভয় ইভেন্টে রৌপ্য পদক লাভ করেন।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ সালাহউদ্দিন ও পরিচালনা কমিটির সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান। দুই দিনব্যাপী এই সফল টুর্নামেন্টের ফাইনাল পর্ব শেষে বিজয়ীদের মাঝে সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও ফাইনেন্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা। রাজশাহী তায়কোয়ানডো দোজাং-এর এই গৌরবময় অর্জনে কোচ, খেলোয়াড় ও অভিভাবকবৃন্দের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর