রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু খুলনার সেই সাইফুলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. বিটু কন্যাশিশুর শিক্ষা-নিরাপত্তা নিশ্চিতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ঘিরে সমর্থকদের ভোটের লড়াই, চলছে ‘ফ্যান কাপ ভোটিং ডেঙ্গু প্রতিরোধে ব্যাংকগুলোকে বিশেষ নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার ৬০ আসামি গ্রেফতার রিয়াদে হুতিদের হামলা: বিমানের স্থগিত ফ্লাইটের বিষয়ে সিদ্ধান্ত সোমবার কাজিপুরে কমিউনিটি ক্লিনিকের নবনির্মিত ভবনের  উদ্বোধন লালপুরে ভাইভা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম নাটোরের লালপুরে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রিয়াদে হুতিদের হামলা: বিমানের স্থগিত ফ্লাইটের বিষয়ে সিদ্ধান্ত সোমবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৪৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হুতিদের হামলার কারণে সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা বর্ধিত করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রিয়াদ ও রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট দুটি স্থগিত করা হয়েছে। স্থগিত এ ফ্লাইট এবং পরিবর্তিত সময়সূচি সম্পর্কে সোমবার (১২ অক্টোবর) জানানো হবে।

রবিবার (১১ অক্টোবর) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা ১১ অক্টোবর রাত ৯টা পর্যন্ত, অর্থাৎ বাংলাদেশ সময় ১২ অক্টোবর রাত ৩টা পর্যন্ত বাড়িয়েছে। বিমানবন্দরটি পুনরায় চালুর বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১ ও ১২ অক্টোবরের ঢাকা–রিয়াদ ও রিয়াদ–ঢাকা রুটের নির্ধারিত BG339 এবং BG340 ফ্লাইট দু’টি স্থগিত করা হয়েছে।

সংস্থাটি জানায়, ফ্লাইট এবং পরিবর্তিত সময়সূচি সম্পর্কে সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ১২টায় সংশ্লিষ্ট সকলকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে।

এদিকে ফ্লাইট স্থগিতের ফলে সম্মানিত যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। সেই সঙ্গে যাত্রীদের সার্বিক সহযোগিতা কামনা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর