শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
ফেসবুকে পোস্ট দিয়ে বিমানের সহকারী ব্যবস্থাপক বরখাস্ত আর্মি সার্ভিস কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান পল্লবীতে পার্কিং করা বাসে আগুন, পুড়ল অধিকাংশ সিট পুলিশের ৪ কর্মকর্তা গ্রেফতার , সন্দেহভাজনরা নজরদারিতে: সদর দপ্তর গোপালগঞ্জ-গাজীপুরসহ ৯ জেলায় ৫৯ প্লাটুন আনসার মোতায়েন গাঁজা সেবনের দায়ে নোয়াখালীতে দুজনের কারাদণ্ড জাপানে ওয়ার্ল্ড রোবট গেমস ২০২৬-এ বাংলাদেশের জয়জয়কার, ১১টি পদক অর্জন জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান টানা ১২ থেকে ১৮ দিনের ছুটি সিরাজগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পুলিশের ৪ কর্মকর্তা গ্রেফতার , সন্দেহভাজনরা নজরদারিতে: সদর দপ্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৫৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের চার কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন পুলিশ সদস্যদের ওপর নজরদারি জোরদার করেছে পুলিশ সদর দপ্তর।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া) কামারুন মুনিরা সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ডিসেম্বর ঘিরে যেকোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিশেষ করে সীমান্তবর্তী এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে।
কামারুন মুনিরা বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না।

তাদের ঘোষিত কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে।

পাশাপাশি সন্দেহভাজন পুলিশ সদস্যদের গতিবিধিও পর্যবেক্ষণ করা হচ্ছে।

সাম্প্রতিক দিনগুলোতে গ্রেফতার হওয়া কর্মকর্তারা হলেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান, পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গত ২৪ নভেম্বর স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৪) ভৈরব কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।

সবশেষ বুধবার (২৫ নভেম্বর) আরও দুই পুলিশ কর্মকর্তাকে আটক করে ডিবি। তারা হলেন, ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ এবং ৩৩তম বিসিএসের কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান।

আবুল কালাম আজাদ বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত। তাকে গাজীপুর থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারের রিকুইজিশন ছিল। অন্যদিকে, রাকিবুল হাসানকে নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে আটক করা হয়। তাকে একটি নিয়মিত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর