শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
ফেসবুকে পোস্ট দিয়ে বিমানের সহকারী ব্যবস্থাপক বরখাস্ত আর্মি সার্ভিস কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান পল্লবীতে পার্কিং করা বাসে আগুন, পুড়ল অধিকাংশ সিট পুলিশের ৪ কর্মকর্তা গ্রেফতার , সন্দেহভাজনরা নজরদারিতে: সদর দপ্তর গোপালগঞ্জ-গাজীপুরসহ ৯ জেলায় ৫৯ প্লাটুন আনসার মোতায়েন গাঁজা সেবনের দায়ে নোয়াখালীতে দুজনের কারাদণ্ড জাপানে ওয়ার্ল্ড রোবট গেমস ২০২৬-এ বাংলাদেশের জয়জয়কার, ১১টি পদক অর্জন জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান টানা ১২ থেকে ১৮ দিনের ছুটি সিরাজগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ফেসবুকে পোস্ট দিয়ে বিমানের সহকারী ব্যবস্থাপক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৫৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনাকাঙ্ক্ষিত বিষয়াদি প্রচারের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক) মো. রফিকুল আলমকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ সই করা এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের তদন্ত শাখা থেকে জারি করা ওই আদেশে বলা হয়েছে, রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থায় চাকরিরত অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনাকাঙ্ক্ষিত বিষয়াদি প্রচার করায় বিমানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। এটি ‘বাংলাদেশ বিমান কর্পোরেশন কর্মচারী (চাকরি) প্রবিধানমালা, ১৯৭৯’-এর ৫৫ ধারার পরিপন্থি এবং শাস্তিযোগ্য অপরাধ।

আদেশে আরও উল্লেখ করা হয়, প্রবিধানমালার ৫৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে মো. রফিকুল আলমকে (পি-৩৬৭৪৩) চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন এবং ঢাকার বলাকাস্থ বিমানের প্রধান কার্যালয়ে নিয়মিত হাজিরা দেবেন। এ ছাড়া তাকে তার বর্তমান ঠিকানায় অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর