বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সর্বশেষ
গাঁজা সেবনের দায়ে নোয়াখালীতে দুজনের কারাদণ্ড জাপানে ওয়ার্ল্ড রোবট গেমস ২০২৬-এ বাংলাদেশের জয়জয়কার, ১১টি পদক অর্জন জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান টানা ১২ থেকে ১৮ দিনের ছুটি সিরাজগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘বন্দুকযুদ্ধের’ নামে ছাত্রদল নেতা জনি হত্যা, ১১ বছর পর পুলিশ সুপার আবুল কালাম আজাদ গ্রেফতার তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৬৬ সিরাজগঞ্জের সলঙ্গায় যানজট কমাতে সড়ক মেরামতে এগিয়ে এলো থানা পুলিশ মোহাম্মদপুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৪৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬’ অর্জন করেছে স্মার্ট ডেইরি লিমিটেড। গবাদি পশুর খামার (গরু, মহিষ, ছাগল, ভেড়া ও অন্যান্য) ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটি রৌপ্য পদকে ভূষিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ পদক প্রদান করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্মার্ট ডেইরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ জহিরুল ইসলামের হাতে এ পদক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী জনাব মোহাম্মদ আমিন উর রশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু সহ প্রমুখ।

‘রফতানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপিত হচ্ছে। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবারের আয়োজনে আটটি ক্যাটাগরিতে মোট ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করা হয়। ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ সপ্তাহ উদযাপন করা হচ্ছে।

পদক প্রাপ্তি নিয়ে মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত স্মার্ট ডেইরি লিমিটেডের খামারে সম্পূর্ন অর্গানিক পদ্ধতিতে গবাদি পশু পালন, উন্নত পরিচর্যা এবং পরিকল্পিত খামার ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালিত হচ্ছে। মানসম্মত দুগ্ধজাত পণ্য উৎপাদনের পাশাপাশি দেশের ডেইরি ও প্রাণিসম্পদ শিল্পের বিকাশে আমাদের টিম কাজ করে যাচ্ছে। জাতীয় পর্যায়ে এ স্বীকৃতি স্মার্ট ডেইরি লিমিটেডের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। আমরা মনে করি, এ সম্মাননা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও খামারের সঙ্গে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতি। একই সঙ্গে এটি দেশের ডেইরি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে। স্মার্ট ডেইরি লিমিটেড ভবিষ্যতেও আধুনিক খামার ব্যবস্থাপনা, গুণগত মান এবং টেকসই প্রাণিসম্পদ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে দেশের ডেইরি শিল্পের অগ্রযাত্রায় অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর