বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সর্বশেষ
মোহাম্মদপুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দূরপাল্লার যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালক সহ নিহত ২ ৫ হাজার আনসার সদস্যের বিদেশযাত্রার স্বপ্ন, প্রথম ধাপে দুবাই যাচ্ছেন ১০০ জন ট্রেনের যাত্রাবিরতির দাবিতে উল্লাপাড়ায় মানববন্ধন উৎসবমুখর পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত মুক্তির আগেই ভারতে পাকিস্তানি সিরিজ নিষিদ্ধের দাবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে : চিফ প্রসিকিউটর দুঃখ প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন সামিরা খান মাহি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৬০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

ভারতে নিহত ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবির ওয়ারী বিভাগের একটি দল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ডিবি ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন।

ডিবি সূত্রে জানা গেছে, লালমাটিয়ার ১/১২ নম্বর সি ব্লকের একটি বাসায় থাকতেন মুনতারিন ফেরদৌস ডরিন। তার বাবা প্রয়াত সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতিও ছিলেন।

পুলিশ জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ডরিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ডরিনের আইডি পর্যালোচনা করে দেখা গেছে, তিনি আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন পোস্ট দিতেন। বিশেষ করে ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করেও তার আইডি থেকে একের পর এক উসকানিমূলক পোস্ট দেওয়া হচ্ছিলো।

উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে কলকাতার নিউ টাউনের একটি বিলাসবহুল ভবনে নিহত হন সাবেক এমপি আনোয়ারুল আজীম আনার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর