বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘বন্দুকযুদ্ধের’ নামে ছাত্রদল নেতা জনি হত্যা, ১১ বছর পর পুলিশ সুপার আবুল কালাম আজাদ গ্রেফতার তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৬৬ সিরাজগঞ্জের সলঙ্গায় যানজট কমাতে সড়ক মেরামতে এগিয়ে এলো থানা পুলিশ মোহাম্মদপুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দূরপাল্লার যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালক সহ নিহত ২ ৫ হাজার আনসার সদস্যের বিদেশযাত্রার স্বপ্ন, প্রথম ধাপে দুবাই যাচ্ছেন ১০০ জন ট্রেনের যাত্রাবিরতির দাবিতে উল্লাপাড়ায় মানববন্ধন উৎসবমুখর পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৫২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর শুভ উদ্বোধন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আনোয়ারুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মনজুরে মওলা, জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসান এবং সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমির হামজা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণ, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত ব্যবস্থাপনা এবং খামারিদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়ার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে সরকারি উদ্যোগের পাশাপাশি খামারিদের সচেতনতা ও আধুনিক পদ্ধতিতে পশুপালন নিশ্চিত করতে হবে।

আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন, খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং রপ্তানিমুখী উৎপাদন সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর