বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জের সলঙ্গায় যানজট কমাতে সড়ক মেরামতে এগিয়ে এলো থানা পুলিশ মোহাম্মদপুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দূরপাল্লার যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালক সহ নিহত ২ ৫ হাজার আনসার সদস্যের বিদেশযাত্রার স্বপ্ন, প্রথম ধাপে দুবাই যাচ্ছেন ১০০ জন ট্রেনের যাত্রাবিরতির দাবিতে উল্লাপাড়ায় মানববন্ধন উৎসবমুখর পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত মুক্তির আগেই ভারতে পাকিস্তানি সিরিজ নিষিদ্ধের দাবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে : চিফ প্রসিকিউটর
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের সলঙ্গায় যানজট কমাতে সড়ক মেরামতে এগিয়ে এলো থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদক: / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের সলঙ্গায় দীর্ঘদিনের যানজট নিরসন ও জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে মাদ্রাসা মোড় এবং নতুন ব্রিজের পূর্ব পাশে কবরস্থানের সামনে সড়ক মেরামত করেছে সলঙ্গা থানা পুলিশ।

বৃহস্পতিবার সকালে সলঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসা মোড়ে সড়কের ক্ষতিগ্রস্ত অংশে ৬ গাড়ি রাবিশ ও খোয়া ফেলে মেরামতকাজ করেন সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী।

জানা যায়, দীর্ঘদিন ধরে সলঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসা মোড় এলাকায় সড়কের বেহাল অবস্থার কারণে যানজটের সৃষ্টি হচ্ছিল। এতে পথচারী, যানবাহন চালক ও স্থানীয় ব্যবসায়ীদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হতো। পাশাপাশি নতুন ব্রিজের পূর্ব পাশে কবরস্থানের সামনের সড়কেও চলাচলে সমস্যা দেখা দিয়েছিল।

এ অবস্থায় জনসাধারণের দুর্ভোগ লাঘব ও যান চলাচল স্বাভাবিক রাখতে ওসি আসলাম আলীর উদ্যোগে সড়ক মেরামতের কাজ করা হয়।

থানা পুলিশের এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা মনে করছেন, সড়ক মেরামতের ফলে যান চলাচল সহজ হবে এবং দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর