বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সর্বশেষ
গাঁজা সেবনের দায়ে নোয়াখালীতে দুজনের কারাদণ্ড জাপানে ওয়ার্ল্ড রোবট গেমস ২০২৬-এ বাংলাদেশের জয়জয়কার, ১১টি পদক অর্জন জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান টানা ১২ থেকে ১৮ দিনের ছুটি সিরাজগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘বন্দুকযুদ্ধের’ নামে ছাত্রদল নেতা জনি হত্যা, ১১ বছর পর পুলিশ সুপার আবুল কালাম আজাদ গ্রেফতার তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৬৬ সিরাজগঞ্জের সলঙ্গায় যানজট কমাতে সড়ক মেরামতে এগিয়ে এলো থানা পুলিশ মোহাম্মদপুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জাপানে ওয়ার্ল্ড রোবট গেমস ২০২৬-এ বাংলাদেশের জয়জয়কার, ১১টি পদক অর্জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৪২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

জাপানের চিবা পোর্ট অ্যারেনায় ১৬ থেকে ১৯ নভেম্বর অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড রোবট গেমস (ডব্লিউআরজি) ২০২৬’-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। ২০টিরও বেশি দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশি শিক্ষার্থীরা ২টি স্বর্ণ, ২টি রৌপ্য, ৩টি ব্রোঞ্জ ও ৪টি কপারসহ মোট ১১টি পুরস্কার জিতে নিয়েছে।

বাংলাদেশে ওয়ার্ল্ড রোবট গেমসের অফিসিয়াল কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ‘টেক অটোক্র্যাটস’-এর তত্ত্বাবধানে ৪৫ সদস্যের একটি জাতীয় প্রতিনিধিদল এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিনিধিদলটির সার্বিক নেতৃত্বে ছিলেন বাংলাদেশে ডব্লিউআরজি-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ রুবাইয়াত এইচ রহমান। দলটির স্পনসর হিসেবে সহযোগিতা করেছে ‘জড়োয়া হাউস’ এবং ‘ওয়ালি কার প্যালেস ঢাকা’।

পদকজয়ীরা হলেন:

স্বর্ণপদক: ইনোভেটিভ রোবট জুনিয়র বিভাগে শায়েরী ফাইরোজ (টিম রূপকথা) এবং উসমান আহমেদ রেজা স্বর্ণপদক অর্জন করেন।

রৌপ্যপদক: ইনোভেটিভ রোবট জুনিয়র বিভাগে সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী কিঞ্জল নাগ দিব্য এবং লাইন ফলোয়িং রোবট সিনিয়র বিভাগে মুশফিকুল ইসলাম রৌপ্যপদক অর্জন করেন।

ব্রোঞ্জপদক: ইনোভেটিভ রোবট জুনিয়র বিভাগে মোহাম্মদ জাওয়াদ খান এবং ‘টিম তারারবাড়ি’ (সদস্য: মুহাম্মদ মুনতাসির রহমান, কায়সান আরিজ ভূঁইয়া জায়ান, মেহমিত ইসলাম জারাফ ও ফারহান জাহিন আলভি) ব্রোঞ্জপদক লাভ করেন। এ ছাড়া ইনোভেটিভ রোবট সিনিয়র বিভাগে বাংলাদেশের টিম ‘সি.এ.আর.ই.’ (C.A.R.E.)-এর দেবজিৎ সাহা জিৎ ও পার্থিব বিশ্বাস ব্রোঞ্জপদক অর্জন করেন।

কপার পদক: ইনোভেটিভ রোবট সিনিয়র বিভাগ এবং ইনক্রেডিবল মেশিন—উভয় বিভাগেই কপার পদক জিতেছেন মো. মাহিয়ান ইসলাম ও মো. হামজা হোসেন ফিহাম। ইনোভেটিভ রোবট জুনিয়র বিভাগে ওলি আরহাম খান রাদিত ও ওলি আবসার খান অহি এবং লাইন ফলোয়িং রোবট জুনিয়র বিভাগে কিঞ্জল নাগ দিব্য ও আবদুল্লাহ আল ইস্তিয়াক আলভী কপার পদক অর্জন করেন।

প্রতিযোগিতায় বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের দিকনির্দেশনায় টিম মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন তাপশ সাহা, উম্মে হানি, আন নাফিউ, হাসিন ইসরাক চৌধুরী তাহা ও মো. তানভীর রহমান সাদ।

উল্লেখ্য, বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ২৫ জন শিক্ষার্থী গত ২৫ সেপ্টেম্বর ঢাকার উত্তরায় ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশে টেক অটোক্র্যাটস-এর আয়োজনে অনুষ্ঠিত প্রথম ‘ডব্লিউআরজি বাংলাদেশ জাতীয় পর্ব’-এর মাধ্যমে নির্বাচিত হন। চারটি বিভাগে ৩০০-এরও বেশি প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত জাতীয় পর্বের পর আন্তর্জাতিক দল নির্বাচন ক্যাম্পের মাধ্যমে চূড়ান্ত এই দলটি গঠন করা হয়েছিল।

এ বছরের প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল “RoboBuild: Engineering Sustainable Cities”, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ রোবটিক্স উদ্ভাবকরা নিজেদের উদ্ভাবন, প্রযুক্তিগত দক্ষতা ও প্রকৌশল সক্ষমতা তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর