শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের ব্যারিস্টার হলেন সলঙ্গার সন্তান বদরুদ্দোজা বাবু ফেসবুকে পোস্ট দিয়ে বিমানের সহকারী ব্যবস্থাপক বরখাস্ত আর্মি সার্ভিস কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান পল্লবীতে পার্কিং করা বাসে আগুন, পুড়ল অধিকাংশ সিট পুলিশের ৪ কর্মকর্তা গ্রেফতার , সন্দেহভাজনরা নজরদারিতে: সদর দপ্তর গোপালগঞ্জ-গাজীপুরসহ ৯ জেলায় ৫৯ প্লাটুন আনসার মোতায়েন গাঁজা সেবনের দায়ে নোয়াখালীতে দুজনের কারাদণ্ড জাপানে ওয়ার্ল্ড রোবট গেমস ২০২৬-এ বাংলাদেশের জয়জয়কার, ১১টি পদক অর্জন জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান টানা ১২ থেকে ১৮ দিনের ছুটি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের ব্যারিস্টার হলেন সলঙ্গার সন্তান বদরুদ্দোজা বাবু

নিজস্ব প্রতিবেদক: / ৩৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

​বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী ও শীর্ষস্থানীয় আইন শিক্ষা প্রতিষ্ঠান লন্ডনের ‘লিংকনস ইন’ থেকে আনুষ্ঠানিকভাবে ‘ব্যারিস্টার-অ্যাট-ল’ ডিগ্রি অর্জন করেছেন সলঙ্গার কৃতি সন্তান বদরুদ্দোজা বাবু।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তিনি এই সম্মানজনক ডিগ্রি লাভ করেন।
​ব্যারিস্টার বদরুদ্দোজা বাবু সলঙ্গার মধ্যপাড়া ভরোহনী গ্রামের মরহুম আব্দুর রশিদ মিয়া ও মরহুম নুরুননাহার বেবির একমাত্র পুত্র এবং মরহুম আবুল হোসেন মিয়ার (আবুল সূফী) নাতি। নিজের এই ঐতিহাসিক অর্জনে তিনি সলঙ্গাবাসী তথা দেশবাসীর সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

​কর্মজীবনের শুরুতে বদরুদ্দোজা বাবু ২০০৯ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদ লাভ করে আইনজীবী হিসেবে পেশা শুরু করেন। এরপর ২০১৫ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে তালিকাভুক্ত হয়ে দীর্ঘদিন সফলতার সঙ্গে আইনপেশা পরিচালনা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং অত্যন্ত সুনামের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করছেন।
​ব্যারিস্টার বদরুদ্দোজা বাবু বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন এবং অতিশীঘ্রই দেশে ফিরবেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর