রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু খুলনার সেই সাইফুলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. বিটু কন্যাশিশুর শিক্ষা-নিরাপত্তা নিশ্চিতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ঘিরে সমর্থকদের ভোটের লড়াই, চলছে ‘ফ্যান কাপ ভোটিং ডেঙ্গু প্রতিরোধে ব্যাংকগুলোকে বিশেষ নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার ৬০ আসামি গ্রেফতার রিয়াদে হুতিদের হামলা: বিমানের স্থগিত ফ্লাইটের বিষয়ে সিদ্ধান্ত সোমবার কাজিপুরে কমিউনিটি ক্লিনিকের নবনির্মিত ভবনের  উদ্বোধন লালপুরে ভাইভা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম নাটোরের লালপুরে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নাটোরের লালপুরে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি : / ৪৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নাটোরের লালপুরে অবৈধভাবে সার বিক্রি ও অনিয়মের অভিযোগে এক সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার সকালে লালপুর সদর ইউনিয়নের সার ডিলার ভাই ভাই ট্রেডার্সের মালিক ওয়াহিদুল ইসলাম খোকনকে এই জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেন। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ  কর্মকর্তা সুব্রত কুমার সরকার সহ পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেন জানান, স্থানীয় সূত্রে জানা যায়, নাটোরের লালপুর উপজেলার লালপুর সদর ইউনিয়নের সার ডিলার ভাই ভাই ট্রেডার্সের মালিক ওয়াহিদুল ইসলাম খোকন পাশ্ববর্তী ঈশ্বরদী ইউনিয়নের সাব ডিলার বাবুর কাছে ২০ বস্তা সার বিক্রি করেন। সারগুলো পরিবহনের সময় স্থানীয়রা গাড়িটি আটক করর পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সচরগুলো জব্দ করে এবং উপজেলা প্রশাসনকে জানায়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যামান আদালত পরিচালনা করা হয়। এ সময় সারগুলো অন্যস্থানে বিক্রয় করার সত্যতা স্বীকার করেন সার ডিলার। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা মোতাবেক ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সার বিক্রির অনিয়মের বিষয়ে উপজেলা প্রশাসনের এমন অভিযান চলমান রয়েছে। সার নিয়ে কোন অনিয়ম করতে  দেওয়া হবেনা কাউকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর