শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী পারমাণবিক সাবমেরিন উদ্বোধন করলেন পুতিন

অনলাইন ডেস্ক: / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
- (ছবি: আলজাজিরা)

চলতি দশক শেষ হওয়ার আগেই নিজেদের নৌবহরে আরও পাঁচটি পারমাণবিক সাবমেরিন যুক্ত করার পরিকল্পনা করছে রাশিয়া। এই পরিকল্পনার ধারাবাহিকতায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ায় সক্ষম নতুন একটি পারমাণবিক ডুবোজাহাজ উদ্বোধন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার (২৭ নভেম্বর) রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সেভেরোদভিনস্কের সেভমাশ শিপইয়ার্ডে ‘পার্ম’ নামের ডুবোজাহাজটির আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে অন্তর্ভুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুতিন।

রুশ কর্তৃপক্ষের দাবি, ‘ইয়াসেন-এম’ শ্রেণির এই ডুবোজাহাজটি রাশিয়ার প্রথম পারমাণবিক ডুবোজাহাজ, যাতে জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সংযোজন করা হয়েছে।

অনুষ্ঠানে পুতিন বলেন, বিশ্বে খুব কম দেশই এ ধরনের শক্তিশালী পারমাণবিক ডুবোজাহাজ তৈরি করতে সক্ষম। এসব অস্ত্রের পাল্লা ও কৌশলগত গুরুত্ব বিশ্বজুড়ে বিস্তৃত।

তিনি জানান, ২০৩০ সালের মধ্যে রাশিয়ার নৌবহরে আরও পাঁচটি পারমাণবিক ডুবোজাহাজ যুক্ত করা হবে। এর মধ্যে তিনটি হবে ইয়াসেন-এম শ্রেণির, যা পার্মের মতো একই প্রযুক্তিতে তৈরি।

পুতিনের ভাষ্য, এসব ডুবোজাহাজ বিশ্বের যেকোনো সমুদ্র এলাকায় অভিযান চালাতে সক্ষম এবং এতে বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করা যাবে।

পারমাণবিক শক্তিচালিত ডুবোজাহাজ রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষাব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। পানির নিচে গোপনে দীর্ঘ সময় অবস্থানের সক্ষমতার কারণে শত্রুপক্ষের হামলার পরও পাল্টা আঘাত হানার সুযোগ থাকে এসব ডুবোজাহাজের।

অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট নৌবাহিনীর আধুনিকায়ন অব্যাহত রাখার ঘোষণা দেন। একই সঙ্গে শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার সব পরিকল্পনা নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন। সূত্র: আলজাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর