শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুরে মুদির দোকানকে ৩০ হাজার টাকা এবং ট্রাক চালককে ৫ হাজার টাকা অর্থদন্ড ১৯ প্লাটুন আনসারের জোরদার নিরাপত্তায় স্বস্তি ফিরছে গাজীপুরে ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন আমির হোসেন আমুর পিএস শাহীন গ্রেফতার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের ব্যারিস্টার হলেন সলঙ্গার সন্তান বদরুদ্দোজা বাবু ফেসবুকে পোস্ট দিয়ে বিমানের সহকারী ব্যবস্থাপক বরখাস্ত আর্মি সার্ভিস কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান পল্লবীতে পার্কিং করা বাসে আগুন, পুড়ল অধিকাংশ সিট পুলিশের ৪ কর্মকর্তা গ্রেফতার , সন্দেহভাজনরা নজরদারিতে: সদর দপ্তর গোপালগঞ্জ-গাজীপুরসহ ৯ জেলায় ৫৯ প্লাটুন আনসার মোতায়েন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে মুদির দোকানকে ৩০ হাজার টাকা এবং ট্রাক চালককে ৫ হাজার টাকা অর্থদন্ড

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৪৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের কাজিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে দোকানে রাখার দায়ে একটি মুদির দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২৭ নভেম্বর বিকেলে কাজিপুর উপজেলার
খুদবান্দিতে অবস্থিত একটি মুদির দোকানে
এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের বিষয়টি নজরে আসলে সংশ্লিষ্ট দোকানিকে ৩০ (ত্রিশ) হাজার টাকা অর্থদন্ড করা হয়।
দোকান মালিক খুদবান্দি গ্রামের কোরবান আলীর পুত্র আনোয়ার (৩৮)। মেয়াদোত্তীর্ণ পণ্যসমূহ বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনা করেন কাজিপুর উপজেলা সহকারী কমিশনার( ভূমি) নাঈমা জাহান সুমাইয়া।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তা জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের পণ্যের মেয়াদ যাচাই করে বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযানকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া চালিতাডাঙ্গাতে একটি ট্রাক আটক করা হয় যেখানে ট্রাক ড্রাইভার আছাব্বর (৪২) তার অল্পবয়সী হেল্পার দিয়ে ট্রাক ড্রাইভ করাচ্ছিলেন। এছাড়া ট্রাকের রেজিস্ট্রেশন সনদসহ অন্যান্য কাগজপত্র না থাকায় উক্ত ট্রাক ড্রাইভারকে ৫,০০০/- অর্থদণ্ড প্রদান করা হয়৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর