রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ
ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া প্রকল্পগুলোর অনিয়ম-দুর্নীতি তদন্তের সুপারিশ জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু খুলনার সেই সাইফুলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. বিটু কন্যাশিশুর শিক্ষা-নিরাপত্তা নিশ্চিতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ঘিরে সমর্থকদের ভোটের লড়াই, চলছে ‘ফ্যান কাপ ভোটিং ডেঙ্গু প্রতিরোধে ব্যাংকগুলোকে বিশেষ নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার ৬০ আসামি গ্রেফতার রিয়াদে হুতিদের হামলা: বিমানের স্থগিত ফ্লাইটের বিষয়ে সিদ্ধান্ত সোমবার কাজিপুরে কমিউনিটি ক্লিনিকের নবনির্মিত ভবনের  উদ্বোধন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ডেঙ্গু প্রতিরোধে ব্যাংকগুলোকে বিশেষ নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

অনলাইন ডেস্ক: / ৪১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ডেঙ্গুর প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় ব্যাংক কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের সুরক্ষায় বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় দেশের সব ব্যাংকের কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

রবিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত সার্কুলার লেটার পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা, মৌসুমি বৃষ্টিপাত এবং বিভিন্ন স্থানে পানি জমে থাকার কারণে এডিস মশার প্রজননক্ষেত্র দ্রুত বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় আগামী তিন মাস বিশেষ কর্মসূচি পালন করতে হবে। এ ছাড়া প্রতি শনিবার এডিস মশা নিধনে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট, প্রশিক্ষণকেন্দ্র ও এটিএম বুথসহ সব স্থাপনা এবং এর আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

পাশাপাশি এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংস করতে পরিত্যক্ত ফুলের টব, কৌটা, টায়ার, প্লাস্টিকের বোতল ও পানি জমতে পারে, এমন অন্যান্য পাত্র অপসারণ করতে হবে। ভবনের ছাদ, গ্যারেজ, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি), ফ্রিজ, পানির ট্যাংক ও রান্নাঘরও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর