সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে মামলা দায়ের নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে অবৈধ পুকুর খনন, কঠোর অবস্থানে প্রশাসন এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর প্রতিমা দর্শনে পৌরাণিক কাহিনি, দেওয়ালে মানবতার বার্তা: জয়পুরহাট শহরের মাদারগঞ্জ দুর্গা মন্দিরের ব্যতিক্রমী আয়োজন এপিবিএনের অভিযানে ৮ কোটি টাকার সোনা, নিখোঁজ শিশু ও ৮৬২ মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার খানসামায় বয়োবৃদ্ধ ও বিধবাদের মাঝে বস্ত্র বিতরণ করলেন ডা. জয় রাবিতে ডেঙ্গু সচেতনতায় হাল্ট প্রাইজের নতুন কর্মসূচি বিশ্বজিৎ হত্যা : আপিল বিভাগে দ্রুত শুনানি করতে রাষ্ট্রপক্ষের আবেদন প্রবাসী কর্মীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু ২৫ অক্টোবর
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উত্তরায় পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

অনলাইন ডেস্ক: / ১৪৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

পাসপোর্ট গ্রহীতাদের হয়রানি, ঘুষ গ্রহণ ও আর্থিক অনিয়মের অভিযোগে রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সংস্থাটির এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।

দুদকের জনসংযোগ বিভাগ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

দুদক সূত্রে জানা যায়, পাসপোর্ট করতে আসা সাধারণ গ্রহীতাদের বিভিন্নভাবে হয়রানি করা, নির্ধারিত সরকারি ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায় এবং ঘুষের মাধ্যমে দ্রুত পাসপোর্টের কাজ করে দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া অফিসের বিভিন্ন কার্যক্রমে আর্থিক অনিয়ম ও নিয়মবহির্ভূত লেনদেনের অভিযোগও পেয়েছে দুদক।

এছাড়া অভিযোগ রয়েছে, পাসপোর্টের আবেদন, তথ্য সংশোধন, ছবি ও বায়োমেট্রিক গ্রহণসহ বিভিন্ন ধাপে গ্রহীতাদের নানা অজুহাতে হয়রানি করা হয়। কোনো কোনো ক্ষেত্রে দালালের মাধ্যমে অতিরিক্ত টাকা নেওয়া এবং টাকা দিলে দ্রুত কাজ করে দেওয়ার অভিযোগও রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতেই অভিযান পরিচালনা করেছে দুদক।

দুদকের এনফোর্সমেন্ট টিম গণমাধ্যমকে জানায়, দালালচক্র এবং সেবাবঞ্চিত মানুষের নানা অভিযোগের ভিত্তিতে পাসপোর্ট অফিসের ভেতরের কোনো কর্মকর্তা বা কর্মচারী এ অসাধু চক্রের সঙ্গে জড়িত আছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

রেজিস্টারপত্র পরীক্ষা ও অভিযোগের সত্যতা যাচাই শেষে বিস্তারিত প্রতিবেদন দুদক কমিশনে দাখিল করা হবে। কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর