শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত শেরপুরে পাগলা কুকুরের কামড়ে ২৬ জন আহত, স্থানীয়দের দাবি সংখ্যা অর্ধশত ভোলায় মিয়ানমারে পাচারের পথে ৬৬ লাখ টাকার সার জব্দ, আটক ৮ কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী যাত্রীসেবার মানোন্নয়ন ও গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্টের আধুনিকায়নে বড় বিনিয়োগ করছে ইউএস-বাংলা রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন কুর্মিটোলায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল হামলা, কনস্টেবল আহত ​আর্টিলারি সম্মেলনে সেনাপ্রধান: আধুনিক প্রযুক্তির ওপর জোর আশুলিয়ায় ১ হাজার ৮৬৩ কারখানার মধ্যে বন্ধ ৭০, পরিস্থিতি নিয়ন্ত্রণে
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সোনাইমুড়িতে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: / ১১৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীর সোনাইমুড়িতে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাবা ও ছেলেকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি মাঈনকে (২০) গ্রেফতার করেছে র‍্যাব।

গতকাল সোমবার রাতে জেলার বেগমগঞ্জের মজুমদার হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাঈন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের নজরপুর এলাকার বাসিন্দা। তিনি মামলার এজাহারভুক্ত প্রধান আসামি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মামলার এজাহারের বরাত দিয়ে র‍্যাব জানায়, ৫ সেপ্টেম্বর বিকালে সোনাইমুড়ী উপজেলার নজরপুর এলাকায় বেচা গাজীর বাড়ির সামনে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে আবু বকর ও তার ছেলে মো. ইউসুফের ওপর হামলা চালানো হয়। এ সময় মাঈনসহ কয়েকজন ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করেন।

পরে গুরুতর আহত অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় আহত আবু বকরের ছেলে ইউসুফ বাদী হয়ে ৬ সেপ্টেম্বর সোনাইমুড়ী থানায় মামলা করেন। মামলায় মাঈনসহ অন্যদের আসামি করা হয়। মামলার পর আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‍্যাব।

এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাত সোয়া নয়টার দিকে বেগমগঞ্জ থানার মজুমদার হাট এলাকার উষা কনফেকশনারির সামনে পাকা সড়ক থেকে মাঈনকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, গ্রেফতার মাঈনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সোনাইমুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর