সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সর্বশেষ
বিশ্বজিৎ হত্যা : আপিল বিভাগে দ্রুত শুনানি করতে রাষ্ট্রপক্ষের আবেদন প্রবাসী কর্মীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু ২৫ অক্টোবর গুলেরের কনুইয়ের ফাউল নিয়ে বিতর্ক, যা বললেন মরিনহো রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ইরানের বিরুদ্ধে যুদ্ধে ট্রাম্পের অবস্থানকে সমর্থন মার্কিন সিনেটরের কিডনি রোগীদের ডায়ালিসিসে বেঁচে থাকার গল্প সালমানের সঙ্গে কাজ করলেই পরবর্তী লক্ষ্য, বিষ্ণোই গ্যাংয়ের হুমকি সংকটে শরীয়তপুর সদর হাসপাতাল: ৭২ পদের বিপরীতে চিকিৎসক মাত্র ২২ কলেরা ভ্যাকসিন: বাংলাদেশি বিজ্ঞানীকে নিয়ে যা বললেন বিল গেটস প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনের পর সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: / ৪৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
-প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আগামী মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে নগরের রহমতগঞ্জের জে. এম. সেন হলের পূজামণ্ডপ পরিদর্শনের পর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন তিনি।

নগরের হোটেল র‌্যাডিসন ব্লুতে এ সভা হওয়ার কথা রয়েছে। এতে দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তবে গত ৯ আগস্টের সভার তুলনায় এবার অংশগ্রহণকারী নেতাকর্মীর সংখ্যা কম রাখা হবে।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেন, প্রধানমন্ত্রী সামরিক বিমানে চট্টগ্রামে আসবেন। সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জে. এম. সেন হলের পূজামণ্ডপে যাবেন। সেখানে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। এছাড়া তিনি বিএনপির চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা নেতাদের সঙ্গে সাংগঠনিক সভার কর্মসূচি দিয়েছেন।

সভা প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, এতে দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। বিএনপির নেতাকর্মীরা সভায় অংশ নিতে পারবেন। অংশগ্রহণকারীদের তালিকা তৈরির কাজ চলছে। তবে গত ৯ আগস্টের সভার তুলনায় এবার দলীয় নেতাকর্মীদের সংখ্যা কম রাখা হবে।

দলীয় সূত্র জানায়, আগামী মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জে. এম. সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। সেখানে প্রায় ৪০ মিনিট অবস্থানের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান দেওয়ার কথা রয়েছে তাঁর।

এর আগে গত ৯ আগস্ট হোটেল র‌্যাডিসন ব্লুর হলরুমে চট্টগ্রাম উত্তর জেলা, দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির নেতাদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছিল। ওই সভায় দলের সাংগঠনিক কার্যক্রম ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এবার প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে একই হোটেলে আবারও দলীয় সভার আয়োজন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর