সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সর্বশেষ
বিশ্বজিৎ হত্যা : আপিল বিভাগে দ্রুত শুনানি করতে রাষ্ট্রপক্ষের আবেদন প্রবাসী কর্মীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু ২৫ অক্টোবর গুলেরের কনুইয়ের ফাউল নিয়ে বিতর্ক, যা বললেন মরিনহো রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ইরানের বিরুদ্ধে যুদ্ধে ট্রাম্পের অবস্থানকে সমর্থন মার্কিন সিনেটরের কিডনি রোগীদের ডায়ালিসিসে বেঁচে থাকার গল্প সালমানের সঙ্গে কাজ করলেই পরবর্তী লক্ষ্য, বিষ্ণোই গ্যাংয়ের হুমকি সংকটে শরীয়তপুর সদর হাসপাতাল: ৭২ পদের বিপরীতে চিকিৎসক মাত্র ২২ কলেরা ভ্যাকসিন: বাংলাদেশি বিজ্ঞানীকে নিয়ে যা বললেন বিল গেটস প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি : / ৪০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রিপন মিয়া (নাম) নামে এক যুবদল নেতা ও কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভোলাবো ইউনিয়নের পাইসকা কুলি মার্কেট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রিপন মিয়া পাইসকা এলাকার মৃত শহিদুল্লাহর ছেলে। তিনি ভোলাবো ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি ছিলেন। পাশাপাশি তিনি কাঠের ব্যবসা করতেন।

নিহতের ছেলে শাওন মিয়া ও শাহিন মিয়ার দাবি, গত ৬ ও ৭ অক্টোবর রাতে পাইসকা এলাকায় যুবসমাজের উদ্যোগে একটি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ওই মাহফিলের আয়োজক কমিটিতে রিপন মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন।

তবে স্থানীয় রিফাত কাজী, ফরহাদ কাজী, তানভীর কাজী, আমিরুল কাজী ও ইমন কাজীর নাম ওই কমিটিতে না থাকায় তাঁরা ক্ষুব্ধ হন বলে অভিযোগ করেন নিহতের পরিবারের সদস্যরা।

তাঁদের আরও দাবি, অভিযুক্ত ব্যক্তিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং রিপন মিয়া এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় আগে থেকেই তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন।

এ নিয়ে রোববার সন্ধ্যায় রিপন মিয়ার সঙ্গে রিফাত কাজী ও তাঁর লোকজনের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে রাত সাড়ে ১১টার দিকে রিফাত কাজী, ফরহাদ কাজী, তানভীর কাজী, আমিরুল কাজী ও ইমন কাজীসহ ৫০ থেকে ৬০ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ পরিবারের সদস্যদের। এ সময় হামলাকারীরা রিপন মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাঁর মৃত্যু হয়।

এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, রিপন মিয়া নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর