মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সর্বশেষ
তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৯৫ শেরপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, ঘরবাড়ি পুড়ে ছাই দুর্গাপূজায় ৩ স্তরের নিরাপত্তা দিচ্ছে এসআরবি-১, নাশকতায় কঠোর ব্যবস্থা দুর্গাপূজায় এসআরবির কমান্ডো-বোম্ব-ড্রোন টিমের নজরদারি যমুনা সেতু পশ্চিম–এনায়েতপুর ৪৫ কিমি সড়ক সংস্কারে এক মাসে একনেকের অনুমোদন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪ সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে মামলা দায়ের নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে অবৈধ পুকুর খনন, কঠোর অবস্থানে প্রশাসন এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

যমুনা সেতু পশ্চিম–এনায়েতপুর ৪৫ কিমি সড়ক সংস্কারে এক মাসে একনেকের অনুমোদন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: / ৫৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম.এ. মুহিত বলেছেন,যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক সিরাজগঞ্জের সায়দাবাদ থেকে এনায়েতপুর হয়ে পাবনার চরবর্ণিয়া চলাচলের অনুপযোগী ৪৫ কিলোমিটার সড়ক টেকসই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চূড়ান্ত অনুমোদন পাবে বলে আশা করছি।

মঙ্গলবার দুপুরে এনায়েতপুর থানার রুপসী হাই স্কুল মাঠের কালিবাড়িতে দুর্গাপূজা মন্দির পরিদর্শন ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী একথা বলেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলার সংযোগস্থল এবং এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকার এ সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। এতে প্রায় প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই অঞ্চলের সাধারণ মানুষ, শিক্ষার্থী ও মেডিকেল কলেজে চিকিৎসা নিতে আসা হাজার হাজার রোগীদের। জরাজীর্ণ এ অবস্থার পরিপ্রেক্ষিতে সড়কটি নতুন করে ও টেকসইভাবে নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা।

​রুপসী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মেরাজুল ইসলাম স্বপন জানান, জনগুরুত্বপূর্ন ৪৫ কিরোমিটার সড়কটি নির্মানে অর্থ বরাদ্দ একনেকে অনুমোদন পাওয়ার পরপরই দ্রুত দরপত্র আহ্বান (টেন্ডার) শেষ করে সরাসরি মাঠপর্যায়ে কাজ শুরু করে সড়কটি পুনর্নির্মাণ করা হলে কেবল যোগাযোগ ব্যবস্থারই উন্নতি হবে না, বরং এ অঞ্চলের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড ও স্বাস্থ্যসেবা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ ও বেগবান হবে।

​এদিকে প্রতিমন্ত্রীর এ আশ্বাসে স্বস্তি প্রকাশ করেছেন সিরাজগঞ্জের দক্ষিণাঞ্চলের সর্বস্তরের জনগণ। দ্রুততম সময়ে কাজ শুরু করে উন্নত সড়ক নির্মাণ বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর