মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ
তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৯৫ শেরপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, ঘরবাড়ি পুড়ে ছাই দুর্গাপূজায় ৩ স্তরের নিরাপত্তা দিচ্ছে এসআরবি-১, নাশকতায় কঠোর ব্যবস্থা দুর্গাপূজায় এসআরবির কমান্ডো-বোম্ব-ড্রোন টিমের নজরদারি যমুনা সেতু পশ্চিম–এনায়েতপুর ৪৫ কিমি সড়ক সংস্কারে এক মাসে একনেকের অনুমোদন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪ সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে মামলা দায়ের নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে অবৈধ পুকুর খনন, কঠোর অবস্থানে প্রশাসন এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শেরপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, ঘরবাড়ি পুড়ে ছাই

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: / ৪১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

​বগুড়ার শেরপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লেগে যাওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এক ব্যবসায়ীর বসতবাড়ি। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারটির।
​গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইতালি গ্রামের বাসিন্দা মৃত হাজী আজগর আলীর ছেলে আব্দুল মান্নানের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
​স্থানীয় সূত্র ও ক্ষতিগ্রস্তের পরিবার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় ঘরের ভেতরের বৈদ্যুতিক লাইন থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের তত্পরতায় আশপাশের অন্যান্য বাড়িঘর রক্ষা পেলেও আব্দুল মান্নানের ঘরের সব মালামাল ও বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

​অশ্রুসজল চোখে সর্বস্ব হারানো আব্দুল মান্নান বলেন, একসময় বড় ব্যবসা করতাম। কিন্তু ব্যবসায় লস খেয়ে নিঃস্ব হয়ে পড়েছিলাম। একমাত্র সম্বল ছিল এই ভিটাবাড়ির ঘরটি। আগুনে পুড়ে এখন আমি একেবারে পথের ফকির হয়ে গেলাম।
​অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করে শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা (ওয়্যারহাউস পরিদর্শক) বখতিয়ার উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে। আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছিলাম বলেই পার্শ্ববর্তী বাড়িগুলোতে আগুন ছড়িয়ে পড়তে পাড়েনি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর