কাজিপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
/ ৭৩
বার দেখা হয়েছে
আপডেট :
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
শেয়ার করুন
“Be a Hand Washing Hero” প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজিপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা, হাত ধোয়া অনুশীলন এবং শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কাজিপুর এর যৌথ আয়োজনে আর.ডি হাই স্কুল ও কাজিপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহানাজ পারভীন।
স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কাজিপুরের উপসহকারী প্রকৌশলী মোঃ সাজ্জাদুর রহমান সবুজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমা জাহান সুমাইয়া,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ মিনহাজুল সালেকিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আতিকুর রহমান , উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু সাঈদ, , কাজিপুর রানী দিনমণি (আর.ডি) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুদিরাম সাহা এবং কাজিপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ ইসমত আরা।
আলোচনা সভায় বক্তারা পরিচ্ছন্ন বিদ্যালয়, সুস্থ জীবন ও সচেতনতা বৃদ্ধিতে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরেন। পরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য বিষয়ক জনসচেতনতা মূলক কর্মসূচির অংশ হিসেবে কাজিপুর রানী দিনমণি (আর.ডি) উচ্চ বিদ্যালয়ের শিক্ষাথীদের মাঝে ২০০ প্যাকেট স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।