বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সর্বশেষ
রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২ রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩ নওগাঁয় মাদক সেবনের দায়ে  ছয়জনের কারাদণ্ড ও অর্থদণ্ড কাজিপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে  শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ সিরাজগঞ্জ সদর উপজেলা যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে পুলিশের গাড়ির সামনেই নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল রাজধানীতে মাদকসহ তিনজন, ছিনতাইয়ের চেষ্টায় একজন গ্রেফতার বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৪৪৬ মামলা এনায়েতপুরে জমি দখলে ব্যর্থ হয়ে মিথ্যা নারী নির্যাতন মামলার অভিযোগ! ভুক্তভোগীর ন্যায়বিচার দাবি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২

রাজশাহী প্রতিনিধি : / ৪১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একাধীক মোবাইল ফোন সহ দুজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে নগরীর চন্দ্রিমা থানার মুশরইল (বাচ্চুর মোড়) ও রাজপাড়া থানার ঝাউতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাই দুটি ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো: নগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রামের তারা মিয়া সুজনের ছেলে রাব্বিল আহম্মেদ রিয়াদ (২৪) ও মুশরইল এলাকার মোকসেদ আলীর ছেলে মারুফ হোসেন (২৩)।
বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিম কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, মঙ্গলবার দুপুরে নগরীর চন্দ্রিমা থানার মুশরইল (বাচ্চুর মোড়) এলাকায় অভিযান চালিয়ে রিয়াদের বসতঘর থেকে চুরির মামলার একটি এইচপি এলিটবুক ল্যাপটপ ও ১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় শহিদ টেলিকম অ্যান্ড মোবাইল সার্ভিসিং সেন্টার থেকে অন্য একটি মামলার চুরি যাওয়া আরও একটি ল্যাপটপ এবং রাজপাড়া থানার ঝাউতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে মারুফের কাছ থেকে আরও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজনসহ আরও চার-পাঁচজন চোরাই ল্যাপটপ ও মোবাইল ফোন সংগ্রহ, সংরক্ষণ এবং কেনাবেচার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যপারে গ্রেফতার দুজনসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মামলা হয়েছে।
বুধবার সকালে তাঁদের আদালােতর মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর